Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়াশিংটনের উল্টো সুর রাশিয়ার, আয়োজন চলছে পুতিন-ট্রাম্প বৈঠকের, দাবি মস্কোর

ওয়াশিংটনের উল্টো সুর রাশিয়ার, আয়োজন চলছে পুতিন-ট্রাম্প বৈঠকের, দাবি মস্কোর

Online Desk অক্টোবর 22, 2025
trump-putin-1.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুব শীঘ্রই বৈঠক হওয়ার আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে সেই দাবির উল্টো পথে হেঁটে মস্কোর তরফে জানানো হল, ট্রাম্প ও পুতিনের বৈঠকের তোড়জোড় চলছে। খুব শীঘ্রই দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হবেন। রাশিয়ার উপবিদেশমন্ত্রী সারগেই রিয়াবকভ এই তথ্য জানিয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রিয়াবকভ বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তুতি চলছে। আমি বড় কোনও বাধা দেখতে পাচ্ছি না।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছিলেন সে কথা। পরিস্থিতির অগ্রগতি হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ইউক্রেন ইস্যুতে তাঁরা হাঙ্গেরিতে বৈঠকে বসতে চলেছেন বলে জানিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ট্রাম্প-পুতিন বৈঠক ‘সাময়িক ভাবে’ বন্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ এখনই মস্কো থামাতে চায়নি। আর সে কারণে ট্রাম্প-পুতিনের বৈঠক আপাতত হচ্ছে না। মঙ্গলবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের ফোনে কথা হয়। আর তার পরেই ঘটনাচক্রে ওয়াশিংটনের তরফে ঘোষণা করা হয় ট্রাম্প-পুতিন বৈঠক বাতিলের কথা। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে দুপক্ষের তরফে পরস্পর বিরোধী দাবিতে জল্পনা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে আদৌ বৈঠক হবে নাকি, অনির্দিষ্টকালের জন্য বৈঠোক পিছিয়ে দেওয়া হল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

Post Views: 139

Continue Reading

Previous: ফের সমস্যায় অভিনেত্রী দীপিকা কক্কর, ক্যান্সারের চিকিৎসা চলাকালীন নতুন উপশমের শিকার অভিনেত্রী
Next: রাশিয়ার দুই তেল সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞা, পুতিনকে আক্রমণ ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.