Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • পুতিনের অভিমান ও বন্ধুসুলভ ট্রাম্প

পুতিনের অভিমান ও বন্ধুসুলভ ট্রাম্প

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
edi.png

বিপ্লব দাশ : অতীত আমেরিকার দায় মেটাতে এগিয়ে এল বর্তমান আমেরিকা। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তির আশা দেখা যাচ্ছে। বস্তুত, এই যুদ্ধের শিকড় খুঁজলে বোঝা যাবে পশ্চিমী আগ্রাসনের বাসনাই এর আসল জ্বালানি। পুতিন তাতে আগুন ধরিয়েছেন মাত্র। যুদ্ধ শুরুর পিছনে যে একটি বহুমাত্রিক বিপর্যয় রয়েছে তা নিশ্চয়ই এতদিন পরিষ্কার হয়ে গেছে। বিপদ হল এর মধ্যে কোথাও যেন উঁকি দিচ্ছিল ভাবি বিশ্বযুদ্ধের। কারণ, ইউক্রেনে রাশিয়ার হামলা যে পশ্চিমী আগ্রাসনের প্রতিরোধ তা বহু আগে ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন পুতিন। এই পশ্চিমী আধিপত্যের কলকাঠি যে আমেরিকার হাতে তা আর বলার প্রয়োজন পড়ে না। জো বাইডেনের ভূমিকা এ কথাই প্রমাণ করে। যেহেতু আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা ইউক্রেন যুদ্ধের উদ্ভূত ঘটনাগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাই এই বিপর্যয়ের জন্য ন্যাটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলির যেমন দায় থেকে যায়, তেমনি তার মিত্র আমেরিকারও। ফলে রাশিয়া হামলা চালালেও, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল আমেরিকা ও তার মিত্র ন্যাটোভুক্ত দেশগুলির পূর্ব বিশ্বে আধিপত্য নেওয়ার বাসনায়। কার্যত তাদের ফাঁদে পা দিয়ে দুর্ভোগে পড়তে হল ইউক্রেনকে।

মিখাইল গর্ভাচভের গ্লাস্তনস্ত ও পেরেস্ত্রোইকার ফলে যখন সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন কেজিবির অফিসার ছিলেন ভ্লাদিমির পুতিন। সোভিয়েত রাশিয়ার এই ভগ্নরূপ তিনি কক্ষনো মেনে নিতে পারেননি। প্রথম থেকেই পুতিন ছিলেন সংযুক্ত রাশিয়াপন্থী। অবশ্যই বলশেভিক। তিনি বলেছিলেন, “যে সোভিয়েত ইউনিয়নকে মিস করে না তার কোনও হৃদয় নেই। যে এটি ফিরে পেতে চায় তার কোনও মস্তিষ্ক নেই।” তাঁর অটোবায়োগ্রাফি পড়লে জানা যাবে, রাশিয়ার রাষ্ট্রপ্রধান হয়েও তিনি সোভিয়েত ইউনিয়ন থেকে ছিটকে যাওয়া দেশগুলিকে স্বাধীন রাষ্ট হিসেবে মন থেকে মেনে নিতে পারেননি। সোভিয়েত ইউনিয়ান ভেঙে যাওয়ার ঘটনাকে তিনি মনে করেছেন, “শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়” । তাই ইতিহাস ও সাংস্কৃতিক সাদৃশ্যকে সামনে রেখে তিনি ইউক্রেনকে একটি নির্মিত দেশ বা ভুয়ো দেশ বলে অবিহিত করেছেন। সমগ্র ইউক্রেন জয় করে রাশিয়ার সাথে একত্রিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। এর কারণ, সেই পশ্চিমী ঝঞ্ঝা। চুক্তি ভেঙে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার চেষ্টাই এই যুদ্ধের প্রকৃত কারণ হয়ে দাঁড়াল। পূর্ব বিশ্বে ন্যাটোর এই সম্প্রসারণের পরিকল্পনাই পুতিনের কাছে ছিল একটা হুমকি। যা রাশিয়ার সুরক্ষা ও জাত্যভিমানকে আঘাত করেছে।

আশার কথা, ভবিষ্যতের এই দুর্যোগ উপলব্ধি করতে পেরেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে তিনি জানিয়েছিলেন, নির্বাচনে জিতলে ২৪ ঘন্টার মধ্যে তিনি বন্ধ করে দেবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তাই হয়তো ট্রাম্পের এই উদ্যোগ একটি ইতিহাস গড়তে চলেছে।

Post Views: 105

Continue Reading

Previous: পার্কিংএর ন্যায্য মূল্য না পাওয়ায় পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ ঘোজাডাঙ্গা সীমান্তের ব্যবসায়ীদের
Next: জম্মুকাশ্মীরে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.