Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভেনেজুয়ালার পর এবার ট্রাম্পের নিশানায় লাতিন আমেরিকা; হুমকি কলম্বিয়া, কিউবা, মেক্সিকোকে

ভেনেজুয়ালার পর এবার ট্রাম্পের নিশানায় লাতিন আমেরিকা; হুমকি কলম্বিয়া, কিউবা, মেক্সিকোকে

Online Desk জানুয়ারি 5, 2026
trump-sarcastic.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও লাতিন আমেরিকা ঘিরে কড়া ও বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প সরাসরি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে আক্রমণ করেন এবং কিউবার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন।
ট্রাম্প দাবি করেন, কলম্বিয়ায় পেত্রোর নেতৃত্বাধীন সরকার মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে যুক্ত শক্তিগুলিকে কার্যত প্রশ্রয় দিচ্ছে। তাঁর বক্তব্যে উঠে আসে, কলম্বিয়া ধীরে ধীরে একটি ‘নার্কো-স্টেট’-এর দিকে এগোচ্ছে এবং এই পরিস্থিতি আমেরিকার নিরাপত্তার জন্যও বিপজ্জনক। ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও মার্কিন সামরিক হস্তক্ষেপ হতে পারে কি না এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এমন কোনও পদক্ষেপ “মন্দ হবে না”। এই মন্তব্যকে ঘিরেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে। অন্যদিকে কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি এখন “ভেঙে পড়ার মুখে”। তাঁর মতে, ভেনেজুয়েলার অর্থনৈতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবার সরকার চরম সংকটে পড়েছে এবং খুব শীঘ্রই সেখানে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে।
ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি যুক্তরাষ্ট্রের হুমকিমূলক ভাষার নিন্দা করে বলেন, লাতিন আমেরিকার দেশগুলিকে একজোট হয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। পেত্রোর মতে, কোনও দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়ংকর।
বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর ট্রাম্প প্রশাসনের এই ধরনের বক্তব্য লাতিন আমেরিকায় নতুন করে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা বাড়াচ্ছে। ইতিমধ্যেই একাধিক দেশ কূটনৈতিক স্তরে উদ্বেগ প্রকাশ করেছে।

Post Views: 219

Continue Reading

Previous: মাহি-জয়ের বিচ্ছেদের ঘটনা সামনে আসতেই নতুন জল্পনা, মোটা অঙ্কের খোরপোশের দাবি করেছেন মাহি?
Next: গঙ্গাসাগরের শিলান্যাস মঞ্চে বিজেপিকে কড়া ভাষায় হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.