Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌদি ঘাঁটিতে ৫টি জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমানে হামলা ইরানের

সৌদি ঘাঁটিতে ৫টি জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমানে হামলা ইরানের

Online Desk মার্চ 14, 2026
20260314_121036.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ ১৫ দিনে পড়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা জারি রেখেছে তেহরান। তারই ধারাবাহিকতায় শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা মার্কিন বিমান বাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমানে আক্রমণ করল মোজতবা খামেনেই এর দেশ। এই হামলার ফলে বিমানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

রিপোর্ট অনুসারে, ইরানের হামলায় মার্কিন বিমানগুলি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। সেগুলোর মেরামতির কাজ চলছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর। এই হামলায় কেউ নিহত হয়নি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে ইরাকে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়। এতে থাকা ছয় জন ক্রুর সবাই নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার দাবি করে, ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ বিমানটি ধ্বংস করা হয়নি। যদিও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের এক গোষ্ঠী দাবি করে, তারা বিমানটি ভূপাতিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইজরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে এখনও পর্যন্ত চারটি মার্কিন সামরিক বিমান ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর দিকে কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। কুয়েতের বিমান প্রতিরক্ষাব্যবস্থার ভুলে যুদ্ধবিমানগুলো ধ্বংস হয় বলে জানিয়েছিল ওয়াশিংটন। তবে সেই বিমানগুলির সমস্ত ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। অন্য দিকে এখনও এ যুদ্ধে নিহত মার্কিন বাহিনীর সদস্যদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে।

Post Views: 32

Continue Reading

Previous: জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে ভিড় বাড়াচ্ছেন বিজেপি সমর্থকরা
Next: খার্গ দ্বীপে মার্কিন হামলার দাবি ট্রাম্পের, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংসের অভিযোগে বাড়ছে উত্তেজনা

সম্পর্কিত গল্প

iran-war-d.jpg

ইরান যুদ্ধ নিয়ে ‘ভুয়ো তথ্য’ ছড়ানোর অভিযোগ, আরব আমিরশাহিতে ১৯ ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ

Online Desk মার্চ 16, 2026
harish.jpg

‘বিদায় বেলায় সকলকে ক্ষমা করে দাও’, নিশ্চল হরিশকে শেষ বার্তা পরিবারের

Online Desk মার্চ 16, 2026
dubai-drone-attack-jpg.webp

খার্গ দ্বীপে মার্কিন হামলার পরেই পাল্টা আঘাত ইরানের; আমিরশাহিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র

Online Desk মার্চ 16, 2026

You may have missed

death-leg.jpg

ওড়িশার হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু ১০ জনের, ২৫ লক্ষ আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 16, 2026
iran-war-d.jpg

ইরান যুদ্ধ নিয়ে ‘ভুয়ো তথ্য’ ছড়ানোর অভিযোগ, আরব আমিরশাহিতে ১৯ ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ

Online Desk মার্চ 16, 2026
police-kaku.jpg

ভোটের আগে রাজ্য প্রশাসনের খোলনলচে বদল, কলকাতার সিপি হলেন অজয় নন্দা

Online Desk মার্চ 16, 2026
1500x900_1460048-car-crash-safety-1500.jpg

১৬ চাকার ট্রাকের ধাক্কায় কর্নাটকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৩ পুলিশ সাব-ইনস্পেক্টরের

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.