Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে ভিড় বাড়াচ্ছেন বিজেপি সমর্থকরা

জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে ভিড় বাড়াচ্ছেন বিজেপি সমর্থকরা

Online Desk মার্চ 14, 2026
Portal-N-ew.png

শুক্লা মাইতি :

শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে রয়েছে বিজেপির সভা। বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা শুরু করা বিজেপির সঙ্কল্প যাত্রার রথ এসে থামবে এই ব্রিগেড ময়দানে। থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অভিকারী , সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য সহ আরও অনেকেই । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডের জনসভা থেকে একাধিক প্রকল্প ঘোষণা করবেন, এস আই আর এবং ভোট নিয়ে সমর্থকদের কি বার্তা দেন সেটাই এখন দেখার, ২০২৬ বিধানসভা নির্বাচন ঘোষণা করার আগে এই জনসভা খুবই তাৎপর্যপূর্ণ। বিজেপির পরিবর্তন যাত্রা শেষে ব্রিগেডে আজ মোদীর মেগা শো। সভার পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। ধর্মতলা থেকে প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী মোদী।
তার মধ্যে রয়েছে রেলের একাধিক প্রকল্প।সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সমর্থকরা।
হাওড়া স্টেশন থেকে বহু কর্মী সমর্থক বিগ্রেট মুখি হয়েছেন। দলে দলে তারা এগিয়ে চলেছেন ব্রিগেড ময়দানের দিকে। তাদেরকে স্বাগত জানাতে তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ। রয়েছে বিশ্রাম আহারের ব্যবস্থাও। স্টেশন থেকে যে সমস্ত সমর্থকদের আগমন ঘটছে, তাদের মধ্যে অধিকাংশই উত্তরবঙ্গের। রয়েছে চোখে পড়ার মতো উৎসাহ।

সকাল থেকে গঙ্গাসাগর ভেসেলে দেখা গেল, ক্যানিং বাসন্তী গোসাবা পাথরপ্রতিমাতে জল পথে সমর্থকদের উচ্ছ্বসিত ভিড়। জানা যাচ্ছে নৌকা পথে আসার পর নির্দিষ্ট স্থান থেকে তারা বাসযোগে পৌঁছাবে কলকাতায়।

নরেন্দ্র মোদী-র ব্রিগেড সভায় যোগ দিতে নদিয়ার কৃষ্ণনগর থেকেও ট্রেনে করে স্থানীয় নেতৃত্ব দের সাথে রওনা দিতে দেখা গেল বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের।

অপরদিকে দুরত্বকে কোন রকম গুরুত্ব না দিয়ে কাক ভোরেই নিউ জলপাইগুড়ি ষ্টেশনেও দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। ধুপগুড়ি , জলাপিগুড়ির কর্মী সমর্থকরা ট্রেনে করে হাওড়ায় এসে মিছিল করে যোগ দেবেন ব্রিগেডে।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার উদ্দেশ্যে প্রায় ১৭৮ টি বাস নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে হাজির ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

তবে ভিন্ন চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। ব্রিগেডের তেমন প্রভাব চোখে পড়ল না জেলায়। যদিও ব্রিগেড সমাবেশ সফল করতে স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছিল ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের গিধনী থেকে ছাড়া ব্রিগেড স্পেশাল ট্রেন প্রায় ফাঁকাই রয়ে যায়। ঝাড়গ্রাম স্টেশনেও যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। বিজেপি নেতাদের দাবি, বহু কর্মী-সমর্থক বাসে করে ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়েছেন। তবে বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম জেলায় বিজেপি কর্মীদের প্রত্যাশিত ভিড় চোখে না পড়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা।

তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের সভা শুরুর আগেই কর্মী সমর্থকরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন ব্রিগেড ময়দানে। সকলেই উৎসুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনার জন্য । ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিরাপত্তা অটুট রাখতে মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক পুলিশ। সবরকম আপদকালিন পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য মোতায়েন রয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স , দমকল । কর্মীদের জন্য রয়েছে পানীয় জলের ব্যাবস্থা।

Post Views: 129

Continue Reading

Previous: ‘ইউ-ভিসা’ পেতে ডাকাতির নাটক! মার্কিন মুলুকে গ্রেফতার ১১ ভারতীয়
Next: সৌদি ঘাঁটিতে ৫টি জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমানে হামলা ইরানের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.