Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ইউ-ভিসা’ পেতে ডাকাতির নাটক! মার্কিন মুলুকে গ্রেফতার ১১ ভারতীয়

‘ইউ-ভিসা’ পেতে ডাকাতির নাটক! মার্কিন মুলুকে গ্রেফতার ১১ ভারতীয়

Online Desk মার্চ 14, 2026
20250927_203139.jpg

ওঙ্কার ডেস্ক: ভিসা পাওয়ার জন্য ডাকাতির নাটক করে মার্কিন মুলুকে গ্রেফতার ১১ ভারতীয়। ধৃতদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।ম্যাসাচুসেটসের বোস্টনের ফেডারেল তদন্তকারীরা জানিয়েছেন, এই দলটি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতির নাটক সাজাত। আর এর ফলে ওইসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা নিজেদের অপরাধের শিকার হিসেবে তুলে ধরত। ইউ ভিসা পাওয়ার ক্ষেত্রে যা অন্যতম প্রধান শর্ত।

সাধারণত, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইউ-ভিসা’ দেয় যারা গুরুতর অপরাধের শিকার হন এবং পুলিশের তদন্তে সহায়তা করেন। তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন দোকান, রেস্তোরাঁয় অন্তত ছয়টি সাজানো ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এই পুরো নাটকটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। এই চক্রের এক জন ডাকাতের অভিনয় করত; সে আগ্নেয়াস্ত্রের মতো দেখতে কোনো বস্তু হাতে নিয়ে দোকানে প্রবেশ করত। এরপর সে কাউন্টার থেকে অর্থ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেত।

তারা নিশ্চিত করত যেন পুরো ঘটনাটি সংশ্লিষ্ট দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। তদন্তে আরও জানা গিয়েছে, সাজানো ডাকাতির ঘটনার পরপরই দোকানে উপস্থিত অভিযুক্তরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিত না। তারা ইচ্ছাকৃতভাবে পাঁচ মিনিট বা তারও বেশি সময় অপেক্ষা করার পর কর্তৃপক্ষকে বিষয়টি জানাত। এর ফলে ‘ডাকাত’ হিসেবে অভিনয়কারী ব্যক্তিটি সহজেই পালিয়ে যাওয়ার সুযোগ পেত। অভিযুক্তদের মধ্যে ছয়জন—জিতেন্দ্রকুমার প্যাটেল, মহেশকুমার প্যাটেল, সঞ্জয়কুমার প্যাটেল, অমিতা প্যাটেল, সঙ্গীতা প্যাটেল এবং মিতুল প্যাটেল—ম্যাসাচুসেটস থেকে গ্রেফতার হন। বোস্টনের ফেডারেল আদালতে তাদেরকে তোলা হলে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, বাকি অভিযুক্তরা—রমেশভাই প্যাটেল, রনককুমার প্যাটেল, সোনল প্যাটেল এবং মিনকেশ প্যাটেল—কেনটাকি, মিসৌরি এবং ওহাইও থেকে গ্রেফতার হন। তাদেরকে বোস্টনের ফেডারেল আদালতে তোলা হবে।

Post Views: 110

Continue Reading

Previous: ‘রাজনীতি ২’-এর সিক্যুয়েলের গুঞ্জনে ফের দেখা যাবে রণবীর-ক্যাটরিনাকে? জোর চর্চা বিনদনমহলে
Next: জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে ভিড় বাড়াচ্ছেন বিজেপি সমর্থকরা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.