Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ভোটের তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ইউনূসের অন্তর্বর্তী সরকার

বাংলাদেশে ভোটের তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ইউনূসের অন্তর্বর্তী সরকার

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
YUNUS.jpg

ওঙ্কার ডেস্কঃ ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার ঠিক তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাণিজ্যচুক্তির পর ইউনূস এক্স পোস্টে লিখেছেন, ‘‘সোমবার বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করেছে, ওয়াশিংটন তার শুল্ক হার আরও কমিয়ে ১৯ শতাংশে এনেছে।’’ পাশাপাশি আমেরিকার পণ্য দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকের উপর শুল্ক শূন্য করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। প্রায় ন’মাসের দীর্ঘ আলোচনার পর আমেরিকার সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। তবে সাধারণ নির্বাচনের আগে কেন অন্তর্বর্তী সরকার এই চুক্তি করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশে উত্তাল পরিস্থিতির আবহেই ভোট হবে আগামী ১২ তারিখ। ভোটের আগে কেন তড়িঘড়ি এত বড় একটা ডিল করলেন অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিশেষজ্ঞদের মতে, এমনটা হওয়ার পিছনেও ভোট অঙ্ক এবং ইউনূসের ব্যক্তিগত স্বার্থই জড়িয়ে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে জামাতকে কিছুটা এগিয়ে দিতে চাইছে আমেরিকা। ওয়াশিংটন বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাইছে যে জামাতের সঙ্গে তাদের সখ্য রয়েছে। তাই বাংলাদেশের বস্ত্র শিল্পকে বাঁচিয়ে, দেশের অর্থনীতিকে এগিয়ে দিতে চেয়েছেন ট্রাম্প।

Post Views: 249

Continue Reading

Previous: ইরানের জলসীমা থেকে দূরে থাকুন, মার্কিন জাহাজের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিল আমেরিকা
Next: কপিল সিব্বল অসুস্থ, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.