Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকায় রেহাই পেল না দু’বছরের শিশুও, বাবার সঙ্গে শিশুকেও আটক করে ডিটেনশন সেন্টারে পাঠাল মার্কিন অভিবাসন দফতর

আমেরিকায় রেহাই পেল না দু’বছরের শিশুও, বাবার সঙ্গে শিশুকেও আটক করে ডিটেনশন সেন্টারে পাঠাল মার্কিন অভিবাসন দফতর

Online Desk জানুয়ারি 25, 2026
meye.jpg

ওঙ্কার ডেস্কঃ বাবার সঙ্গে দোকানে কেনাকাটা করতে গিয়েছিল ২ বছরের শিশুকন্যা। বাড়ি ফেরার পথে দু’জনকেই আটক করে ডিটেনশন সেন্টারে পাঠালেন মার্কিন অভিবাসন দফতরের কর্তারা। গত বৃহস্পতিবার আমেরিকার মিনেসোটায় এই ঘটনা ঘটেছে। প্রথমে বাবা ও মেয়েকে টেক্সাসের ডিটেনশন সেন্টারে পাঠালেও পরেবিচারকের নির্দেশে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী গত বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ দু’বছরের মেয়েকে নিয়ে দোকান থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন বাবা এলভিস জোয়েল টিই। রাস্তায় তাদের পুলিশ আটকায়। এলভিসের গাড়ির জানলার কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। সন্ধ্যায় ফেডারেল বিচারক বলেন, ‘‘দু’বছরের শিশুটির যে কোনও অপরাধমূলক ইতিহাস নেই, সে কথা বলার অপেক্ষা রাখে না! তাঁকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক।” কিন্তু বিচারকের নির্দেশ উপেক্ষা করে দু’জনকেই টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, এলভিসের পরিবার ইকুয়েডরের বাসিন্দা। ওই পরিবারের আশ্রয়ের আবেদন এখনও বিচারাধীন। তবে তাঁদের দেশছাড়া করার কোনও চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি।
এলভিসের পরিবারের আইনজীবী জানিয়েছেন, শুক্রবার বাবা ও মেয়ে— দু’জনকেই মিনেসোটায় ফিরিয়ে এনেছেন অভিবাসন দফতরের কর্তারা। দু’বছরের শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে বাবা এলভিস এখনও ছাড়া পাননি। এ ধরনের ঘটনা সত্যিই অকল্পনীয়। এই ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়।

Post Views: 157

Continue Reading

Previous: সোমবার থেকেই বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস
Next: শনিবার রাতে এসেছে লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা, তার আগে কীভাবে প্রকাশিত বহু জায়গায়! রিপোর্ট তলব কমিশনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.