Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কার্লিফোনিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ৩, অভিযুক্ত ভারতীয় ড্রাইভারের বিরুদ্ধে “অবৈধ অভিবাসী” মামলা

কার্লিফোনিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ৩, অভিযুক্ত ভারতীয় ড্রাইভারের বিরুদ্ধে “অবৈধ অভিবাসী” মামলা

Online Desk অক্টোবর 23, 2025
US-Aci-2.jpg

ওঙ্কার ডেস্ক : দক্ষিণ কার্লিফোনিয়া একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার ভিডিও দৃশ্য ধরা পড়লো ড্যাশক্যামে। দেখা যাচ্ছে, একটি ট্রাক সজোরে এসে ধাক্কা মারে এসইউভি গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, আহত বেশ কয়েকজন।

এই ঘটনায় ধৃত ট্রাক ড্রাইভার একজন ২১ বছরের ভারতীয় যুবক। যাকে মার্কিন কাস্টম একজন অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন সংবাদ প্রতিবেদন অনুসারে, জসনপ্রীত সিং নামে ওই ব্যক্তিকে সান বার্নার্ডিনো কাউন্টি ফ্রিওয়েতে এই দুর্ঘটনার জন্য গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং ও খুনের অভিযোগ আনা হয়েছে।

জসনপ্রীত ২০২২ সালে দক্ষিণ সীমান্ত পেরিয়ে আমেরিকায় আসে বলে জানা গেছে। ২০২২ সালের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরে বর্ডার পেট্রোল এজেন্টদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। কিন্তু বাইডেন প্রশাসন তাকে অবৈধ অভিবাসীদের শুনানি মুলতুবি রেখে দেশের মধ্যেই ছেড়ে দেয়।

দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে জসনপ্রীত এবং গাড়ির টায়ার পরিবর্তনে সহায়তাকারী একজন মেকানিকও রয়েছেন। দুর্ঘটনার পর জসনপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, “জসনপ্রীত সিং মাদকাসক্ত থাকায় ট্র্যাফিক জ্যামে পড়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।” ইতিমধ্যে তার টক্সিকোলজি পরীক্ষা করে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করেছে পুলিশ্ব। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও নিশ্চিত করেছে যে জসনপ্রীতের আমেরিকায় থাকার বৈধ পরিচয়পত্র নেই। ফক্স নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (USICE) তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অবৈধ অভিবাসন মামলা করেছে।

আগস্ট মাসে, হরজিন্দর সিং নামে একজন ভারতীয় অভিবাসীর বিরুদ্ধে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে একটি দুর্ঘটনা ঘটানোর অভিযোগ আনা হয়েছিল। ওই ঘটনায় তিনজন নিহত হয়েছিল। হরজিন্দর সিং ২০১৮ সালে অবৈধভাবে দক্ষিণ মার্কিন সীমান্ত অতিক্রম করেছিলেন এবং ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন বলে জানা গেছে।

Post Views: 217

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’ বিপর্যয়ে দৃষ্টি হারিয়েছে ১৪ জন শিশু; চিকিৎসাধীন শতাধিক
Next: জন্মের পর জীবন্ত কবর দেওয়া হয়েছিল, সেই ভারতকন্যা বর্তমানে দুনিয়া কাঁপাচ্ছেন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.