Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছেড়ে বেরিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছেড়ে বেরিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk জানুয়ারি 23, 2026
who.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু থেকে বেরিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। এক বছর আগে এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আদেশের মাধ্যমে হু থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০২৬ সালে এসে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ। মার্কিন বিদেশ দফতরের তরফেও বলা হয়েছে প্রক্রিয়াটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এক আধিকারিক বলেন, হু মূল লক্ষ্য থেকে সরে গেছে, এমনটাই মনে করে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি, জবাবদিহি ও স্বচ্ছতার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু তাই নয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় হু-এর ভূমিকা সমালোচনার মুখে পড়েছিল। অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে দেরি করেছে। মার্কিন আধিকারিকের আরও অভিযোগ, আন্তর্জাতিক সংস্থাটি বহু ক্ষেত্রে ওয়াশিংটনের স্বার্থবিরোধী কাজ করেছে।

উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ কোটি ডলারের বেশি অনুদান বাকি রয়েছে। ওই আধিকারিক বলেন, ট্রাম্প প্রশাসন মনে করে হু-এর সংবিধান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিমাণ অর্থ দিতে কোনও ভাবে বাধ্য নয়। তবে ওয়াশিংটনের দাবি, হু-এর সঙ্গে যুক্ত না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের জনস্বাস্থ্যে ভূমিকা রাখবে। তিনি দাবি করেন, বিশ্বের ৬৩টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের দুই হাজারের বেশি কর্মী কাজ করছে। একশো এর বেশি দেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে।

Post Views: 194

Continue Reading

Previous: ‘নেতাজিকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত?’ কমিশনকে প্রশ্ন মমতার
Next: নাগাল্যান্ডের পরে উত্তরাখন্ড ম্যাচে জয় বাংলার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.