Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেব’, বড় হুঁশিয়ারি জোহরান মামদানির

‘নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেব’, বড় হুঁশিয়ারি জোহরান মামদানির

Online Desk সেপ্টেম্বর 13, 2025
zohran-mamdani-d.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে নিশানা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, তিনি মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেবেন তিনি।

সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জোহরান মামদানি বলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’। গাজায় তাঁর নির্দেশে গণহত্যা চালানো হচ্ছে বলে জোহরান অভিযোগ করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জোহরানের কথায়, ইজরায়েলের প্রধানমন্ত্রী নিউইয়র্কে এলে তাঁকে বিমানবন্দরেই গ্রেফতার করা হবে। তবে আদৌ কি নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন জোহরান? আইনজ্ঞরা বলছেন, নেতানিয়াহুকে গ্রেফতার করলে ফেডারেল আইন লঙ্ঘিত হবে। নিউইয়র্কে বহু ইহুদি মানুষ বাস করেন। তাঁদের মধ্যে জোহরানের এই হুঁশিয়ারি প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

উল্লেখ্য, এর আগেও জোহরান নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিউইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন তিনি। বৃহস্পতিবারের সাক্ষাৎকারেও জোহরান তাঁর পুরনো সেই বক্তব্যকে আবার সমর্থন করলেন। প্রসঙ্গত, মেয়র প্রতিযোগিতায় জোহরানের প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো। যিনি কিনা ইজরায়েলের প্রবল সমর্থক। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি স্বেচ্ছায় তাঁর আইনি দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Post Views: 182

Continue Reading

Previous: পুজোর বুকিং নেই, জলদাপাড়া ও চিলাপাতা পর্যটন ব্যবসায়ে ভাটা
Next: আত্মসমর্পণ মাও নেতা কিষেণজির স্ত্রী সুজাতার, মাথার দাম ছিল ১ কোটি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.