Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘সময় নষ্ট করতে চাই না’, শান্তিচুক্তির সম্ভাবনা না থাকলে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন না ট্রাম্প

‘সময় নষ্ট করতে চাই না’, শান্তিচুক্তির সম্ভাবনা না থাকলে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন না ট্রাম্প

Online Desk অক্টোবর 26, 2025
20250528_120626.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চার বছর অতিক্রান্ত। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা না থাকলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আর কোনও বৈঠকে বসবেন না।

এর আগে শান্তি চুক্তি অগ্রসর করার উদ্দেশ্যে বুদাপেস্টে দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। এশিয়া সফরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আগে নিশ্চিত হতে চাই যে আমরা সত্যিই কোনও চুক্তি করতে যাচ্ছি কি না। আমি আমার সময় নষ্ট করব না।’ ট্রাম্প আরও বলেন, ‘ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সত্যিই হতাশাজনক।’

ট্রাম্প ও পুতিনের সর্বশেষ বৈঠক হয়েছিল ১৫ আগস্ট আলাস্কায়, যা উভয় পক্ষই ইউক্রেন যুদ্ধ বন্ধে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিল। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প যখন শান্তি প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করছেন। সেই সময়েও ইউক্রেনে হামলা অব্যাহ রেখেছে রাশিয়া। কার্যত হামলা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চার জন নিহত এবং ২০ জন আহত হন।

এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে নতুন করে সামরিক সহায়তার আর্জি জানিয়েছেন। শুক্রবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানান, যেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেবল দুটি তেল কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো তেল খাতজুড়ে সম্প্রসারিত করা হয়। পাশাপাশি, মস্কোর উপর পাল্টা আক্রমণ জোরদার করতে তিনি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি জানান।

Post Views: 111

Continue Reading

Previous: কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প প্রশাসন
Next: পশ্চিমবঙ্গে চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তৎপর রাজ্য সরকার; বিরোধীর জোগসাজোগের কথাও উল্লেখ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026

You may have missed

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.