Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘অগ্নিকন্যা’ থেকে ‘বাঘিনি’ ! ইডি কাণ্ডের মধ্যেই তৃণমূলের নির্বাচনী থিম সং প্রকাশ করল আইপ্যাক

‘অগ্নিকন্যা’ থেকে ‘বাঘিনি’ ! ইডি কাণ্ডের মধ্যেই তৃণমূলের নির্বাচনী থিম সং প্রকাশ করল আইপ্যাক

Online Desk জানুয়ারি 11, 2026
Theam.jpg

ওঙ্কার ডেস্ক : আইপ্যাকে ইডি হানার পর এটাই কী ছিল যুতসই জবাব। ৪৮ ঘন্টার মধ্যেই থিম গানের ভিডিও ছাড়ল তৃণমূল। এটি তৈরি করেছে সেই আইপ্যাক-ই। এর মধ্য দিয়েই ২১শের ‘অগ্নিকন্যা, ২৬শে হয়ে উঠলেন বাঘিনী। শনিবার এই ভিডিও অ্যালবাম ছড়িয়ে পড়লো বাংলায়। ভোটের তরজায় শরগোল ফেলে দিল ৩ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিও। যার স্লোগান- ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা।’

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সংস্থা ইডি হানা দেয় তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকে। টানা ৯ ঘন্টার মতো তল্লাশি চলে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও তাঁর সল্টলেকের অফিসে। এরপর ময়দানে নামেন স্বয়ং তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সরগরম হয়ে ওঠে বাংলার রাজনীতি। যার উত্তাপ পৌঁছোয় দিল্লিতেও। ইডির তল্লাশিকে এই ভাবে রাজনৈতিক ময়দানে টেনে এনে তৃণমূল কর্মী সমর্থকদের এভাবে রাতারাতি চাঙা করে তুলবেন মমতা তা বোধ হয় আঁচ করতে পারেননি কেন্দ্রীয় সংস্থা ইডি ও বিরোধী বিজেপি। মমতার তোপে পড়ে কেন্দের শাসক দল। তার আওয়াজ এমন পর্যায় পৌঁছোয় যে এর বিহিত চাইতে হাইকোর্টের শরণাপন্ন হয় ইডি। সেখানেও দেখা দেয় চরম বিশৃঙ্খলা। মামলা পিছিয়ে যায় ১৪ তারিখ পর্যন্ত।

তবে এসবে যে ভীত নয় তৃণমূল তা বোঝাতে এমন একটা টালমাটাল পরিস্থিতির মধ্যেই প্রকাশিত হয় সামনে ভোটের থিম সং। এই গানের ছত্রে ছত্রে রয়েছে বিজেপির বিরুদ্ধে নানান অভিযোগ। উঠে এসেছে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সম্প্রীতি।

আইপ্যাকের এই তৎপরতাকে অনেকে ইডির হানাকে জবাবী অস্ত্র হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, ইডির চোখ রাঙানিকে তোয়াক্কা না করার এটা আইপ্যাকের একটা কৌশল। একই সঙ্গে ঘগটনার দিন তৃণমূল সভানেত্রী যে ভাবে সামনে দাঁড়িয়ে ইডির সক্রিয়তাকে প্রতিরোধ করতে চেয়েছেন, যে ভাবে পালটা কামান দেগেছেন, এমন কি জোর গলায় বলেছেন, “বাংলা কখনো মাথা নত করে না।” টেনে এনেছেন স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ। সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন, “এটা চুরি, এটা অন্যায়, এটা মার্ডার অফ ডেমোক্রেসি”; তাতে তিনি রাতারাতি অগ্নিকন্যা থেকে হয়ে উঠেছেন বাঘিনী। অবশ্য তার হুঁকার দিয়েছিলেন মমতা নিজেই। শুক্রবার যাদবপুর থেকে হাজরা মোড় পদযাত্রার পর যে সভা মঞ্চ করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে মমতা বলেছিলেন,সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্কর। এমন কি, এই ঘটনায় তাঁর পুনর্জন্ম হয়েছে এমন কথাও জানান তিনি।

তাই ২১শের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ঘরের মেয়ে হিসেবে তুলে ধরে যে থিম সং ছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’। এবার সেই ঘরোয়া মেয়ে হয়ে উঠছেন বাঙালি সংস্কৃতি, ঐতিহ্যের দুর্গা। সেবারের অগ্নিকন্যা এবার বাঘিনী। এই ভিডিও অ্যালবামে অবশ্য দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর ফুটেজও। সঙ্গে নানান কর্মসূচির খণ্ড খণ্ড ক্লিপিংস। তবে অদ্ভুত ভাবে এই ভিডিওতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ছবি থাকলেও, ব্যবহার করা হয়নি বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের কোনো প্রতিকৃতি।

Post Views: 117

Continue Reading

Previous: প্রতীকের বাড়িতে ইডির কবল থেকে উদ্ধার হওয়া সবুজ ফাইলে কী ছিল ?
Next: দক্ষিণবঙ্গে এখনই কমছে না শীতের দাপট, জানালো হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.