Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইপিএলের মঞ্চ মাতাবেন কারা দেখে নিন

আইপিএলের মঞ্চ মাতাবেন কারা দেখে নিন

Online Desk মার্চ 21, 2024
tfgew.png

স্পোর্টস ডেস্ক : আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে বিনোদন। তারমধ্যে ক্যাশ রিচ লিগের অন্যতম প্রধান আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান। অন্যান্য বারের মতো এবারও জমকালো অনুষ্ঠান দিয়ে সূচনা হবে আইপিএলের ১৭তম সংস্করণের। আগের বছর অরিজিৎ সিংয়ের গান দিয়ে শুরু হয়েছিল কোটিপতি লিগ। পারফর্ম করেন তামান্না ভাটিয়া এবং রশ্মিকা মান্ধানাও। শোনা যাচ্ছে, এবার পারফর্ম করবেন এআর রহমান। নিজের সুর এবং গান দিয়ে চিপক স্টেডিয়ামের দর্শকদের মাতোয়ারা করে তুলবেন। থাকবেন বলিউডের আরেক প্রখ্যাত গায়ক সোনু নিগমও। এছাড়াও স্টেজ মাতাবেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। শীঘ্রই তাঁদের নতুন ছবি বড়ে মিয়াঁ এবং ছোটে মিয়াঁ মুক্তি পেতে চলেছে। আইপিএলের মঞ্চেই তার প্রচার সেরে নেবেন অক্ষয়-টাইগার। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি পড়বে। রাত আটটা থেকে শুরু ম্যাচ। সন্ধে সাড়ে ছ”টায় শুরু হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এবার ডব্লিউপিএলের উদ্বোধনেও তারকার সমাহার দেখা গিয়েছিল। স্টেজ মাতান শাহরুখ খান। এছাড়াও ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ান।

Post Views: 91

Continue Reading

Previous: জামশেদপুরের ভুলে চাপ বাড়লো মোহনবাগানের, লিগ শীর্ষে মুম্বই
Next: ভোটের বাংলায় দলীয় পতাকার চাহিদা তুঙ্গে

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.