Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ইজরায়েলকে কড়া জবাব দেওয়া হবে’, ঘোষণা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার

‘ইজরায়েলকে কড়া জবাব দেওয়া হবে’, ঘোষণা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার

Online Desk জুন 18, 2025
khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার পরামর্শ দিয়েছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেইনি। সমাজ মাধ্যমে এক পোস্ট করে খামেইনি যুদ্ধ শুরুর ঘোষণা করেছেন।

সমাজ মাধ্যমের পোস্টে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লিখেছেন, ‘আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনও ইহুদিবাদীদের সঙ্গে আপোস করব না!’ উল্লেখ্য, মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট করেন। সেই পোস্টে তিনি ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘সাধারণ নাগরিক বা মার্কিন সেনাদের উপর ক্ষেপণাস্ত্র হানা হোক তা চাই না। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে যাচ্ছে।’ আরও একটি পোস্টে ট্রাম্প আয়াতোল্লাহ আলি খামেইনির প্রসঙ্গ তুলে লিখেছনে, ‘আমরা জানি সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। আমরা এখনই তাঁকে হত্যা করব না।’

অন্য দিকে, ইজরায়েলের সঙ্গে সংঘাতের ফলে গত পাঁচ দিনে ইরানের ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১৩২৬ জন। তবে তেল আভিভকে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। ইরানের প্রত্যাঘাতে ইজরায়েলের ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত কয়েক ঘণ্টায় ইরানে ৫০টিরও বেশি ইজরায়েলি বিমান আঘাত হেনেছে। তেহরানের একটি সেন্ট্রিফিউজ কারখানায় আঘাত হানা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানায় আঘাত হেনেছে নেতানিয়াহু বাহিনী।

Post Views: 305

Continue Reading

Previous: ছবিতে তারকাদের চাঁদের হাট, ‘ঘরে ফেরার গান’এর পর অরিত্র সেনের পরিচালনায় আসছে ‘প্রান্তিক’
Next: ধুলাগড়ে খুন ট্রাক চালক, সিসিটিভিতে হাড় হিম মুহূর্তের ছবি

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.