Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাল্টা আঘাত হানছে ইরান, বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রীর

পাল্টা আঘাত হানছে ইরান, বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রীর

Online Desk জুন 14, 2025
20250614_115022.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ইরানে আঘাত হানার পর পাল্টা প্রত্যাঘাত করছে ইরান। তেহরানের প্রত্যাঘাতের মুখে কার্যত বেসামাল হয়ে পড়েছে ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আক্রমণের মুখে পড়ে ভয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাঙ্কারে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে আশ্রয় নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজও। সেখান থেকে পরিস্থিতি পর্যালোচনা করছেন তারা। উল্লেখ্য, ইরান যে ছেড়ে কথা বলবে না তা আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। ইরানের প্রত্যাঘাত থামাতে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমি দুনিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি প্রমুখ ইরানকে সংযত হওয়ার আর্জি জানিয়েছেন। সংযত হওয়ার বার্তা দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসও।

ইজরায়েলের প্রশাসন মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। উত্তেজনার আবহে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। ফলে অন্য প্রদেশে যেতে পারছেন না মানুষ। একাধিক শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে বাজারে ভিড় উপচে পড়েছে। বোতলজাত পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। তবে ইরানের আঘাতে কত জন মানুষের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইজরায়েলের তরফেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Continue Reading

Previous: লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে সঞ্জয় কাপুরের মরদেহ, অপেক্ষায় করিশ্মা কাপুর ও দুই সন্তান
Next: উত্তেজনার আবহে বদল মহেশতলার এসডিপও, রুটিন বদল দাবি পুলিশের

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.