Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে গণবিক্ষোভে নিহত বেড়ে ২৫৭১, মৃতদের মধ্যে রয়েছে ১২ শিশু

ইরানে গণবিক্ষোভে নিহত বেড়ে ২৫৭১, মৃতদের মধ্যে রয়েছে ১২ শিশু

Online Desk জানুয়ারি 14, 2026
iran-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে প্রবল সরকার বিরোধী গণবিক্ষোভে রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনের দাবি, চলমান বিক্ষোভে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৭১ জনের। নিহতদের মধ্যে ১২ শ ইশুও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ বুধবার এই তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংগঠনটির তরফে বলা হয়, যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী ও ১৪৭ জন সরকারি বাহিনীর সদস্য। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, বিক্ষোভে অংশ নেননি এমন ৯ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ইতিমধ্যে বিক্ষোভে সামিল হওয়ার জন্য ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। অন্য দিকে বন্দি হওয়া প্রায় ১০০ জন বিক্ষোভকারীর ‘স্বীকারোক্তি’ প্রচার করেছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম। সেখানে বন্দিদের বলতে শোনকা গিয়েছে, তাঁরা তাঁদের কাজের জন্য অনুতপ্ত। তবে একাধিক মানবাধিকার সংগঠনের আশঙ্কা, বন্দিদের উপর অত্যাচার করে এই স্বীকারোক্তি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানের সরকার বিরোধী গণবিক্ষোভকে প্রথম থেকেই সমর্থন করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি বিরোধী বিক্ষোভকারীদের সাহায্য পাঠানোর বার্তাও দিয়েছেন। ঠিক এই আবহে স্বীকারোক্তি মূলক ভিডিওগুলিতে অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের কথা উল্লেখ করেছেন। সেই ভিডিও দেখিয়ে খামেনি সরকারের দাবি, এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে বিদেশি ষড়যন্ত্র। এ বিষয়ে শুরু থেকেই তেহরান দাবি করে আসছিল, বিক্ষোভে মদত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিক্ষোভকে ট্রাম্প সমর্থন করায় সেই দাবি আরও জোরালো করছে ইরান।

Post Views: 255

Continue Reading

Previous: ইরানকে ঘিরে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কনীতি, ভারতের উপর প্রভাব নিয়ে বাড়ছে জল্পনা
Next: ইরান পরিস্থিতিতে আমেরিকার হস্তক্ষেপের ইঙ্গিতে রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া, ‘ভয়াবহ পরিণতি’র সতর্কবার্তা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.