Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জেনেভায় আলোচনা শেষে ওমান সাগরে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

জেনেভায় আলোচনা শেষে ওমান সাগরে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
ship.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্কট থেকে সুরাহা এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর জন্য সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছে ইরান, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই আলোচনার পর মধ্যপ্রাচ্যে ওমান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করতে চলেছে তেহরান ও মস্কো। বৃহস্পতিবার থেকে এই মহড়া শুরু হবে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে এর আগে সোমবার মহড়া চালিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড কোর। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেই মহড়া ছিল চ্যালেঞ্জের বিষয়। বৃহস্পতিবারের যৌথ মহড়া যে হতে চলেছে বুধবার তা নিশ্চিত করেছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদলু। তিনি বলেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার যৌথ মহড়া হবে। তবে কেন এই যৌথ মহড়া শুরু করতে চলেছে ইরান ও রাশিয়া তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। মূলত দুই দেশের যৌথ মহড়ার লক্ষ্য হলো সমুদ্রে নিরাপত্তা বাড়ানো। এ ছাড়া মস্কো ও তেহরানের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার করাও উদ্দেশ্য। তবে এই মহড়া ঠিক কত দিন ধরে চলবে তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

তেহরানের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা স্বার্থে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। প্রসঙ্গত, এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। জেনেভায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল দ্বিতীয় পর্যায়ে। সেই আলোচনার মধ্যস্থতা করেছিল ওমান। এর আগে ওমানের রাজধানী মাসকাটে প্রথম দফার আলোচনা হয়।

Post Views: 208

Continue Reading

Previous: ছাদহীন যোগ্য প্রাপকরা, অথচ বাংলার বাড়ি-তে ঘর পেয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান!
Next: রাজ্য জুড়ে চড়ছে পারদ, কবে পুরোপুরি বিদায় নেবে শীত?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.