Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইপিএলের ধাচে ভারতীয় ফুটবল চালানোর প্রস্তাব, কেন্দ্রকে চিঠি ইস্টবেঙ্গল সহ ১৩টি ক্লাবের

ইপিএলের ধাচে ভারতীয় ফুটবল চালানোর প্রস্তাব, কেন্দ্রকে চিঠি ইস্টবেঙ্গল সহ ১৩টি ক্লাবের

Online Desk ডিসেম্বর 6, 2025
ISL.jpg

স্পোর্টস রিপোর্টার : এবারে হয়ত ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে হবে ভারতীয় ফুটবল। আইএসএল শুরু করতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে যৌথ ভাবে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল ছাড়া ১৩ টি দলের CEO রা। যেখানে বলা হয়েছে আইএসএল ফেরাতে তারা ব্যর্থ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচে ক্লাবরাই যৌথ উদ্যোগে আইএসএল আয়োজন করবে। উল্লেখ্য আগের বৈঠকে এই প্রস্তাব দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট এর পক্ষ থেকে বিনয় চোপড়া। আর সেই প্রস্তাবেই এবার সম্মতি জানাল অন্যান্য ক্লাবরা।

ফেডারেশন সভাপতিকে লম্বা চিঠি পাঠানো হয়েছে ক্লাবজোটের পক্ষ থেকে। শুক্রবার সকালে আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলো ভার্চুয়াল মিটিং করে। সেই বৈঠকে উপস্থিত ছিল না ইস্টবেঙ্গলের কোনও কর্তা। তারপর কল্যাণ চৌবেকে ইমেল করে বিভিন্ন দাবি রাখা হয়। জানানো হয়েছে, নতুন টেন্ডার থেকেও যদি উপযুক্ত ইনভেস্টর না পাওয়া যায়, সেক্ষেত্রে ইপিএলের ধাঁচে লিগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আইএসএলের ক্লাবগুলো মিলেই একটি কনসোর্টিয়াম গড়ে লিগের মালিকানা এবং পরিচালনার দায়িত্ব নেবে। তাঁদের সঙ্গে থাকবে এআইএফএফ এবং অন্যান্য স্পনসররা।ভারতীয় ফুটবলকে বাঁচাতে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলো। আইএসএল সহ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বর্তমানে সুপ্রিম কোর্টের হাতে। ৮ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং এআইএফএফকে তাঁদের পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানাতে হবে।

Post Views: 200

Continue Reading

Previous: বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ানডে, দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটনকে শূন্য রানে তুলে নিলেন আর্শদীপ
Next: কল্যাণ চৌবের পদত্যাগ চেয়ে ফুটবল প্রেমীদের এক হতে বললেন বাজাজ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.