Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইসলামপুরে এলাকা দখলকে কেন্দ্র করে বোমা-গুলি, প্রাণ গেল নাবালিকার

ইসলামপুরে এলাকা দখলকে কেন্দ্র করে বোমা-গুলি, প্রাণ গেল নাবালিকার

Online Desk ডিসেম্বর 14, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: এলাকা দখলকে কেন্দ্র করে রাতের অন্ধকারে চলল বোমাবাজি। চলল গুলিও। আর তার জেরে মৃত্যু হল ১২ বছরের এক নাবালিকার। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত নাবালিকার নাম কাউসেরা বেগম। ১২ বছর বয়স তার। অষ্টম শ্রেণিতে পড়ত সে। ইসলামপুর থানার অন্তর্গত মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকার বাসিন্দা ছিল ওই কিশোরী। তার বাবার নাম জাহিদ আলম। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় দাপট দেখানো নিয়ে বিবাদ চলছিল রফিক আলম ও নুর আলমের মধ্যে। এই দুই জনের অনুগামী ও ছিল এলাকায়। সূত্রের খবর, কাউসেরার বাবা জাহিদ আলমের সঙ্গে ভাল সম্পর্ক ছিল রফিক আলমের। সেই আক্রোশে নুর আলমের অনুগামীরা শনিবার জাহিদ আলমের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। চলে গুলি। অভিযোগ, সেই হামলার সময় বাড়ির মধ্যে ছিল ১২ বছরের কাউসেরা। নাবালিকা গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে এই গুলি চালনার খবর চাউড় হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সারা রাত এলাকায় টহল দেওয়ার পর পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে রবিবারও এলাকায় মোতায়েন ছিল পুলিশ।

Post Views: 197

Continue Reading

Previous: ২৬শের ভোটের দিকে তাকিয়ে জোরদার আন্দোলনে নামছে কংগ্রেস, প্রাধান্য দিচ্ছে ‘ভোট চোরি’ ইস্যুকে
Next: পুরোনো রীতি মেনেই নাড্ডার উত্তরসূরীর খোঁজ ? বিজেপির নয়া কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.