Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আগামী কয়েক বছরে মহাকাশ অভিযানের পরিকল্পনা ঘোষণা ইসরোর

আগামী কয়েক বছরে মহাকাশ অভিযানের পরিকল্পনা ঘোষণা ইসরোর

Online Desk ডিসেম্বর 24, 2025
1111111111.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারতীয় মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান-৪, শুক্রের কক্ষপথে অভিযান, আগামী কয়েক বছরের রোডম্যাপ সাজিয়েছে ইসরো। জাতীয় মহাকাশ দিবসে ইসরো প্রধান ভি নারায়ণন ইসরোর নতুন পরিকল্পনার কথা জানালেন। ইসরো প্রধান জানান, আগামী দুই দশকে চাঁদ এবং মহাকাশ স্টেশন, সব ক্ষেত্রেই বড়সড় মাইলস্টোন ছুঁতে চলেছে ভারত।
ইসরো সূত্রে খবর, আগামী ২০২৮ সালে শুরু হবে ভারতীয় মহাকাশ স্টেশনের প্রথম মডিউল নির্মাণ। ২০৩৫ মালের মধ্যে এই স্টেশন নির্মাণের কাজ শেষ হবে। পাশাপাশি চন্দ্রযান-৪ ও শুক্র গ্রহের কক্ষপথে অভিযান নিয়েও কাজ হবে। ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার স্বপ্নও পূরণ করতে চায় ভারত। ইসরো প্রধান ভি নারায়ণন জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার চন্দ্রযান ৫ মিশনের জন্যও অনুমতি দিয়েছে। তাঁদের লক্ষ্য ২০২৭ বা ২০২৮ সালে এই মিশন সফল করা।
পরপর দুটি চন্দ্রযান মিশন নিয়ে খুবই উচ্ছ্বসিত ইসরো। সূত্রের খবর, চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান-এর ওজন ছিল ২৫ কেজি। আর চন্দ্রযান ৫ এর রোভারের ওজন হবে ২৫০ কেজি। মানে ১০ গুন বেশি। সব মিলিয়ে আগামীর পরিকল্পনা নিয়ে উচ্ছ্বসিত ইসরো।
ইসরো নিয়ে গর্বিত ও আনন্দিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতি এক অনুষ্ঠানে বিজ্ঞানী ও ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন প্রধানমন্ত্রী জানান, “ভারত একের পর এক নতুন মাইলস্টোন ছুঁয়ে চলেছে। ইতিমধ্যে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস তৈরি করেছি। এবার আমাদের লক্ষ্য মহাকাশ”।

Continue Reading

Previous: সমরেশগঞ্জের বাবা-ছেলে খুনের ১৩ জন দোষীদের যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি জঙ্গীপুর আদালতে
Next: অত্যাধুনিক স্যাটালাইট ‘ব্লুবার্ড-৬’ নিয়ে মহাকাশ পাড়ি দিল ‘বাহুবলী’ যান

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.