Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আগুন লাগানোর অভিযোগ, যাদবপুরের আরও এক পড়ুয়াকে গ্রেফতার

আগুন লাগানোর অভিযোগ, যাদবপুরের আরও এক পড়ুয়াকে গ্রেফতার

Online Desk মার্চ 19, 2025
Jadavpur-Arrested.jpg

ওঙ্কার ডেস্ক : ১ মার্চ যাদবপুর কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার ১৬ জন পড়ুয়াকে তলব করেছিল পুলিশ। যাদবপুর থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে সৌপ্তিক চন্দ্র নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ক্যাম্পাসের ভিতর ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন লাগানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই গ্রেফতারির পর থানা চত্বরে ফের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে গত ১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। বামপন্থী পড়ুয়াদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা করার অভিযোগ ওঠে। পাশাপাশি সেদিনই ক্যাম্পাসের ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন লাগানোর ঘটনাও ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে একাধিক পড়ুয়ার নাম উঠে আসে। তাদের মধ্যে ছিলেন এই সৌপ্তিক চন্দ্র। তাকেই এদিন গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১০ জন পড়ুয়াকে তলব করে যাদবপুর থানা। যাদের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তারা বাদে বহু পড়ুয়া সেসময় বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়। যদিও যাদের তলব করা হয়েছিল তাঁরা জানিয়েছিলেন, আইন মেনেই চলতে চান। পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন। তবে তাঁদের অভিযোগ, এমন অনেকের কাছে পুলিশের চিঠি গেছে যারা যাদবপুরের প্রাক্তনী হলেও কলকাতাতেই থাকেন না। এরপরই সৌপ্তিকের গ্রেফতারির খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা চত্বরে। বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। অবস্থানে সামিল হন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ,  মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। তাই অবিলম্বে এই তলব করা বন্ধ করতে হবে। যাঁরা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাঁদেরও মুক্তির দাবি জানাতে থাকেন তাঁরা। এর আগে এই কাণ্ডে সাহিল আলি নামে এক পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি এখন জামিনে রয়েছেন। এরপর উজান নামের এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়। 

যাদবপুরের পড়ুয়াদের আইনজীবীর দাবি, প্রথমে পুলিশ জানিয়েছিল শুধু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে পড়ুয়াদের। কিন্তু পরে বলা হয়, এমন কিছু তথ্য তাঁদের হাতে এসেছে তাই গ্রেফতার করতে হচ্ছে। কিন্তু গ্রেফতারের সঠিক কারণ জানায়নি পুলিশ। তাঁর অভিযোগ, পড়ুয়ারা সহযোগিতা করতে এসে পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে।

Post Views: 77

Continue Reading

Previous: মোদীর শাসনকালে ইডির নিশানায় ১৯৩ জন বিরোধী নেতা, সাজা মাত্র ২ জনের
Next: যুদ্ধবিরতি খারিজ পুতিনের, ইউক্রেনে ফের হামলা রুশ বাহিনীর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.