Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, লরিতে আগুন ধরালো ক্ষুব্ধ জনতা

পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, লরিতে আগুন ধরালো ক্ষুব্ধ জনতা

Online Desk জুন 15, 2025
road-accident.png

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: পথ দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল নদীয়ার ১২ নম্বর জাতীয় সড়কে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর নবম শ্রেণীর স্কুল ছাত্রী রিয়া বিশ্বাসকে পিষে দেয় ঘাতক লরি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় সূত্রের খবর, মৃত নবম শ্রেণীর ছাত্রী রিয়া বিশ্বাস তার বান্ধবীর সাথে প্রাইভেট পড়তে গিয়েছিল। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঐ লরিটি কৃষ্ণনগর থেকে শান্তিপুরের দিকে উলটো পথে যাচ্ছিল। দুর্ঘটনার পর ঘাতক লরির চালক এবং খালাসি পালিয়ে যায়। মৃত ছাত্রীর বাবা গৌতম বিশ্বাস দুর্ঘটনার সময় পাশ্ববর্তী এক গোডাউনেই ছিলেন। তারপরেই উত্তেজিত জনতা লরিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা মনে করেছেন যদি চালক ঠিক সময় ব্রেক কষে গাড়ি থামাতে পারত মেয়েটিকে বাচাঁনো সম্ভব হত।
দুর্ঘটনার কথা জানতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। লরির চালক এবং খালাসির খোঁজ চালাচ্ছে পুলিশ। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে পাশাপাশি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

Post Views: 173

Continue Reading

Previous: রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু, প্রশাসনের রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ
Next: ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের সঙ্গে সঙ্গে চলছে হুমকির লড়াই

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.