Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের সঙ্গে সঙ্গে চলছে হুমকির লড়াই

ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের সঙ্গে সঙ্গে চলছে হুমকির লড়াই

Online Desk জুন 15, 2025
20250615_134901.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান ও ইজরায়েল, দুই দেশের মধ্যে চলছে সামরিক আঘাত ও প্রত্যাঘাত। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হুঁশিয়ারি ও হুমকি।

শুক্রবার ইজরায়েল আঘাত হানার পর প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পর দিন শনিবার তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সকেও হুঁশিয়ারি দিয়েছিল। ইরানের তরফে বলা হয়েছিল, ইজরায়েলকে সাহায্য করলে মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত হানা হবে বলে। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক যে বৈঠক রবিবার ওমানে হওয়ার কথা ছিল তা নাকচ করে দিয়েছে ইরান। সেই আবহে ইজরায়েলও হুঁশিয়ারি দিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে জ্বালিয়ে দেব সব।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের বিরুদ্ধে যে প্রত্যাঘাত করা হচ্ছে ইরানের তরফে, সেই হানা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্স যদি হস্তক্ষেপ করে তাহলে ফল ভাল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই দেশগুলির আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হবে। যদিও ব্রিটেন এখনও পর্যন্ত সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার জুম্মার নামাজের পরে লাল পতাকা ওড়ানো হয়েছিল জামকারান মসজিদের চূড়ায়। সেই পতাকা তুলে যুদ্ধের আভাস দিয়েছিল তেহরান। তার পর থেকে ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত চলছে।

Post Views: 133

Continue Reading

Previous: পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, লরিতে আগুন ধরালো ক্ষুব্ধ জনতা
Next: নিষেধাজ্ঞা ওঠার সাথে সাথেই , ইলিশ অভিযান শুরু দিঘায়

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.