Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে সমাবর্তনে গিয়ে এসএফআই-এর বিক্ষোভের মুখে রাজ্যপাল

যাদবপুরে সমাবর্তনে গিয়ে এসএফআই-এর বিক্ষোভের মুখে রাজ্যপাল

Online Desk ডিসেম্বর 24, 2025
cv-anand-bose-ju.jpg

ওঙ্কার ডেস্ক: সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনটি। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টা নাগাদ ওপেন এয়ার থিয়েটারে আসেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বুধবার রাজ্যপাল ক্যাম্পাসে পৌঁছনোর পর এসএফআই এর কর্মী সমর্থকরা স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি, ক্যাম্পাসের নিরাপত্তার দাবি জানান তাঁরা। ওপেন এয়ার থিয়েটারের ভিতরে সমাবর্তন অনুষ্ঠান চললেও বাইরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র ছাত্রীদের একাংশ। বিক্ষোভকারী এক পড়ুয়া সংবাদ মাধ্যমকে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু দিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, আর্থিক সমস্যা, পরিকাঠামোর সমস্যা রয়েছে। ইতিমধ্যে বহু গবেষণা আটকে রয়েছে। আইসিসি কমিটিতে পড়ুয়াদের প্রতিনিধি রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক বার জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোনও কাজ হয়নি।

কিন্তু সমাবর্তন অনুষ্ঠানের দিনেই কেন বিক্ষোভ? এই প্রশ্নের জবাবে বিক্ষোভকারী এক পড়ুয়া বলেন, সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য ক্যাম্পাসে এসেছেন। অন্য সময় আমরা তাঁকে ক্যাম্পাসে পাই না। তাই তাঁকে আমাদের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছি এদিন। ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েও এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘গণতান্ত্রিক দেশে নিজেদের মনের কথা বলার স্বাধীনতা রয়েছে পড়ুয়াদের। তাদের আন্দোলনের অধিকারও রয়েছে।’

Post Views: 242

Continue Reading

Previous: নিহত দীপু দাসের পরিবারের দায়িত্ব নিল ইউনুস সরকার
Next: দীপু দাস হত্যাকান্ড নিয়ে সুর চড়ালেন শুভেন্দু, মোদী কেন কথা বলছেন না, পালটা প্রশ্ন তৃণমূলের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.