Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ভর্তি করা হল এইমস-এ

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ভর্তি করা হল এইমস-এ

Online Desk জানুয়ারি 12, 2026
dhankar.jpg

ওঙ্কার ডেস্ক: অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দু বার জ্ঞান হারানোর পর তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার। আধিকারিকরা জানিয়েছেন, গত ১০ জানুয়ারি দুই’বার জ্ঞান হারান প্রাক্তন উপরাষ্ট্রপতি। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে জগদীপ ধনখড়ের বয়স ৭৪ বছর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর এমআরআই করা হবে। গত ১০ জানুয়ারি শৌচাগারে যাওয়ার সময় তিনি ‘দুই বার জ্ঞান হারিয়েছিলেন।’ এক আধিকারিক বলেন, ‘সোমবার তিনি একটি স্বাস্থ্য পরীক্ষার জন্য এইমস-এ গিয়েছিলেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।’ উল্লেখ্য, জগদীপ ধনখড় এর আগে একাধিক বার জ্ঞান হারিয়েছেন। ওই আধিকারিক বলেন, উপরাষ্ট্রপতি থাকাকালীন জনসভায় যোগ দেওয়ার সময় কচ্ছের রান, উত্তরাখণ্ড, কেরল এবং দিল্লিতে অতীতে একাধিকবার জ্ঞান হারিয়েছিলেন। গত বছর ২১ জুলাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। মূলত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ওই পদ থেকে ইস্তফা দেন তিনি।

প্রসঙ্গত, জগদীপ ধনখড় দেশের উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লোকভবনে তাঁর কার্যকালের মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন। তাঁর রাজ্যপাল থাকাকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের বড় অভিযোগ ছিল, জগদীপ ধনখড় বিজেপির পক্ষে কাজ করছেন বলে।

Post Views: 93

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর জীবনে স্বামী বিবেকানন্দের প্রভাব, প্রাণিত করেছে ‘নিজের চেয়ে সেবা’র আদর্শ
Next: ভোপালের কুখ্যাত ‘রহমান ডাকু’ গ্রেপ্তার, সুরাতে শেষ বহু রাজ্য জুড়ে বিস্তৃত অপরাধ সাম্রাজ্য

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.