Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জয় শ্রীরাম বলার জন্য চাপ দিয়েছিল দিল্লি পুলিশ, টাকাও নেয়, অভিযোগ মালদহের পরিবারের

জয় শ্রীরাম বলার জন্য চাপ দিয়েছিল দিল্লি পুলিশ, টাকাও নেয়, অভিযোগ মালদহের পরিবারের

Online Desk জুলাই 30, 2025
tmc-dd.jpg

ওঙ্কার ডেস্ক : মালদহের যে পরিবারকে দিল্লি পুলিশ মারধর করেছিল, সেই পরিবারকে কলকাতায় নিয়ে এসে বুধবার সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস। এদিন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, সামিরুল ইসলাম, মৌসম বেনজির নুর আক্রান্ত পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। নিগ্রহের শিকার হওয়া মহিলা সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, তাঁর উপর অত্যাচার করেছে দিল্লি পুলিশ। শুধু তাই নয় জয় শ্রীরাম বলার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

সাজনুর পারভিন নামের ওই মহিলার অভিযোগ, চার জন লোক এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আধার কার্ড দেখতে চায়। সেই সঙ্গে তাঁর স্বামী কোথায় তা জানতে চান তারা। জবাবে সাজনুর জানান, তাঁর স্বামী কাজে গিয়েছেন, এখন বাড়িতে নেই। এর পর পুলিশ বলে, আপনারা বাংলাদেশি এখান থেকে পালানোর চেষ্টা করবেন না। তার পরের দিন চার জন আবার এসে আবার বাংলাদেশি বলে দাগিয়ে দেন। শুধু তাই নয়, একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করেন বলে অভিযোগ। নাবালক ছেলেকে মারধর করা হয়। সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান বলার জন্য চাপ দেওয়া হয়। সাজনুর অভিযোগ করেন, ২৫ হাজার টাকা দাবি করে দিল্লি পুলিশ। টাকা দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। নির্যাতিত পরিবারটি দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করবে বলে এদিন জানানো হয়।

উল্লেখ্য, মালদহের ওই পরিবারের উপর নির্যাতন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। সমাজ মাধ্যমে একটি ভিডিও ও পোস্ট করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দিল্লির মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। যদিও মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জানিয়েছেন, যা ঘটেছে, তিনি তাই বলেছেন।

Post Views: 178

Continue Reading

Previous: মৃত্যুর তার নামে মোহনবাগান ক্যান্টিন হোক মোহনবাগান রত্ন নিয়ে বললেন টুটু বসু
Next: কেনো চাকরি গেলো নাইটদের পন্ডিত মশাইয়ের! এবারে কি নতুন প্রফেসরের খোঁজ!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.