Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এভারেস্ট দিবস পালিত হল জলপাইগুড়িতে ,উঠলো তেনজিং নোরগে কে ভারতরত্ন দেওয়ার দাবি

এভারেস্ট দিবস পালিত হল জলপাইগুড়িতে ,উঠলো তেনজিং নোরগে কে ভারতরত্ন দেওয়ার দাবি

Online Desk মে 29, 2025
gbgb.png

জলপাইগুড়ি, উজ্জ্বল হোড় ; উত্তরবঙ্গের পাহাড়ী গ্রামে যথাযথ মর্যাদায় পালিত হলো এভারেস্ট দিবস, এই সভা থেকে দাবী উঠলো তেনজিং নোরগে কে ভারত রত্ন প্রদানের। বৃহস্পতিবার নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে এভারেস্ট দিবস পালন করা হল উত্তরের কালিম্পং জেলার পাহাড়ি গ্রাম চুইখিমে।এই দিন ১৭ জন ক্লাব সদস্যরা ছাড়াও চুইখিমের প্রায় ২৫ জন সাধারণ মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। এদিনের অনুষ্ঠানের শুরুতেই তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারীর প্রতিকৃতিতে মাল্যদান এবং খাদা অর্পণ করা হয়। প্রথম এভারেস্ট অভিযান এবং তেনজিং নোর্গের জীবনীর উপর আলোকপাত করেন ক্লাবের কোঅর্ডিনেটর তথা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন এর গভর্নিং কাউন্সিল সদস্য ভাস্কর দাস। উপস্থিত গ্রামবাসী দের পক্ষে বক্তব্য রাখেন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বাহাদুর সুব্বা, সমাজসেবী হোম খাওয়াস এবং চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রমেশ গুরুং।এই অনুষ্ঠানে তেনজিং কে ভারতরত্ন দেওয়ার দাবিও ওঠে । উল্লেখ্য, ১৯২১ সাল থেকে এভারেস্টে বিভিন্ন অভিযান সংঘঠিত হলেও, ১৯৫৩ সালের ২৯শে মে আজকের দিনেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছতে সক্ষম হয় মানুষ। আর সেই পর্বতশৃঙ্গে প্রথম বিজয় পতাকা উড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারী। সারা বিশ্বে ২৯শে মে দিনটিকে এভারেস্ট দিবস হিসাবে যথাযত মর্যাদার সঙ্গে পালন করা হয়।

Post Views: 338

Continue Reading

Previous: মেট্রো লাইনে গোলযোগ, ব্যস্ত সময়ে ভোগান্তি যাত্রীদের
Next: বৃহস্পতিবার একাধিক অভিযোগ নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করলো আদিবাসী সমাজ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.