Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাছির উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়ি , মাছি বাহিত রোগে আক্রান্ত ১৫ জন

মাছির উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়ি , মাছি বাহিত রোগে আক্রান্ত ১৫ জন

Online Desk মে 21, 2025
hfyhfxyhxft.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : মাছির উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা অঞ্চল। গৃহস্থের উঠুন থেকে রান্নাঘর সর্বত্রই ভনভন করছে মাছির দল। প্রায় ১৫ জন এই মাছি বাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা অঞ্চলে মাছির উপদ্রোবে অতিষ্ঠ ছয়টি গ্রাম। খাবার খেতে বসলে পাতে পরছে মাছি, গৃহস্থের উঠোন থেকে রান্না ঘর সর্বত্রই ভন ভন করছে মাছির দল। স্থানীয় বাসিন্দা অরবিন্দ সরকার জানান, আমাদের এই গ্রামে একটি পোল্ট্রি ডিম তৈরির ফার্ম হয়েছে, সেই থেকেই শুরু এই মাছির উপদ্রপ , শুধু আমাদের গ্রামেই নয় আশপাশের ছয়টি গ্রাম এই মাছির উপদ্রপে অতিষ্ঠ। বেস কয়েকবার ফার্ম কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি, এখনো প্রায় ১৫ জন এই মাছি বাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুধু গ্রামবাসী নয় শাসক দলের সন্ন্যাসী কাটা অঞ্চলের সভাপতিও মাছির উপদ্রবের কবলে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি রওশন হাবিব জানান ,আমরাও চাপ দিয়েছি,ফার্ম কর্তৃপক্ষকে,কারন মাছি থেকে অসুখ ছড়াবে।
যদিও গ্রামবাসীদের অভিযোগকে উড়িয়ে দিয়ে পোল্ট্রি ডিম তৈরির ফার্ম কর্তৃপক্ষ বলেন, আমরা চেষ্টা করেছি মাছির উপদ্রব কমাতে ,কিন্তু গ্রামবাসীদের থেকে তেমন ভাবে সহযোগিতা পাচ্ছি না।
মাছির অত্যাচারে অতিষ্ট গৃহবধূ শিখা মন্ডল জানান, কোনো খাবার না ঢেকে রাখার উপায় নেই, এমনকি ভাত খেতে বসলেও মাছি এসে পরছে পাতে। আগে এই সমস্যা ছিলো না,ফার্ম তৈরি হবার পর থেকে আমাদের এমন অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। তবে এই মাছির উপদ্রবের হাত থেকে রেহাই কবে সেই দিকেই তাকিয়ে গোটা গ্রামবাসী।

Post Views: 377

Continue Reading

Previous: বদল হল রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজের নাম, নতুন কি নাম রাখলেন পরিচালক?
Next: নোবেল বিতর্কে নয়া মোড়, নির্যাতিতা আসলে নোবেলের স্ত্রী, দাবি গায়কের আইনজীবীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.