Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কাশ্মীরে মেঘভাঙ্গা বৃষ্টির জেরে ব্যহত জনজীবন, বাড়ছে মৃতের সংখ্যা

কাশ্মীরে মেঘভাঙ্গা বৃষ্টির জেরে ব্যহত জনজীবন, বাড়ছে মৃতের সংখ্যা

Online Desk আগস্ট 30, 2025
kashmir-cloudbrust.png

ওঙ্কার ডেস্ক: জম্মুর রামবন এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকার্য চালিয়ে যেতে গিয়ে এখন পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভোর থেকে পুরোদমে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু হয়েছে সেনা, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে।
সুত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ আচমকাই শুরু হয় প্রবল বর্ষণ। ঘুমের মধ্যে অনেকেই জলের স্রোতে ভেসে যান। জম্মু-কাশ্মীরের জম্মু অংশে বর্ষা এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের ১৪ তারিখ থেকে এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৮ জন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার, ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে জম্মু অঞ্চলে। যদিও শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা কমেছিল, রাত গভীর হতে না হতেই তুমুল গর্জন ও বজ্রপাতের সঙ্গে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি, বিশেষত রাজগড় এলাকায়।
প্রশাসন জানিয়েছে, এই বিপর্যয়ে অন্তত তিন-চারটি ব্যক্তিগত বাড়ি পুরোপুরি ভেসে গিয়েছে। ধসে পড়েছে একটি বড় স্কুল ভবনও। ভোর থেকেই এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া শুরু হয়েছে। সেনা ও প্রশাসনের পক্ষ থেকে বাড়ি-ছাড়া মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Continue Reading

Previous: মোদীর সফরের বড় প্রাপ্তি! ভারতে বিপুল বিনিয়োগ জাপানের
Next: খানিক বিরতির পর আবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.