Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মু পুরসভার ওয়েবসাইট হ্যাক, গায়েব বহু নথি, পাক-যোগের সন্দেহ

জম্মু পুরসভার ওয়েবসাইট হ্যাক, গায়েব বহু নথি, পাক-যোগের সন্দেহ

Online Desk মে 3, 2025
20250503_120100.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনা। এই আবহে এবার জম্মু পুরসভার ওয়েবসাইট হ্যাক করল হ্যাকাররা। ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গিয়েছে বহু নথি। এই ঘটনায় পাকিস্তানের সাইবার হ্যাকাররা জড়িত বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, জম্মু পুরসভার ওয়েবসাইটে বহু গুরুত্বপূর্ণ নথি ছিল। সেই সমস্ত নথি চুরি করে নিয়েছে হ্যাকাররা। যার মধ্যে ছিল বহু স্থানীয় বাসিন্দাদের আধার নম্বর, সম্পত্তির নথি, করের বিবরণও। গায়েব হয়ে যাওয়া নথিগুলি উদ্ধারের চেষ্টা করছেন সাইবার তদন্তকারীরা। এই গোটা ঘটনায় পাকিস্তানের সাইবার হ্যাকাররা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি পাক সাইবার হ্যাকাররা রাজস্থান শিক্ষা দফতরের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছিল। শুধু তাই নয় তারা একাধিক সরকারি অফিসের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টাও করে। আর্মি ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এয়ার ফোর্স ভেটের‍্যান্স সার্ভিসের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছিল হ্যাকাররা। তদন্তকারীরা জানতে পেরেছেন, ‘সাইবার গ্রুপ হোয়াক্স ১৩৩৭’ এবং ন্যাশনাল সাইবার ক্রিউ নামের দুটি সংগঠন আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান দু’দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম-সহ ১৬টি ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে।

Post Views: 104

Continue Reading

Previous: পেহেলগাঁও নিয়ে উসকানি মূলক মন্তব্য, সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Next: শোকের ছায়া কাপুর পরিবারে! প্রয়াত অনিল কাপুরের মা

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.