Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা, স্ত্রী ও মেয়ের সামনে গুলি

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা, স্ত্রী ও মেয়ের সামনে গুলি

Online Desk এপ্রিল 23, 2025
Kashmir-Attack-Bengal.jpg

ওঙ্কার ডেস্ক : কাশ্মীরে জঙ্গি হামলায় আরও এক বাঙালির মৃত্যুর খবর এল। স্ত্রী-মেয়েকে নিয়ে কয়েকদিন আগেই কাশ্মীরে বেড়াতে গেছিলেন বেহালার বাসিন্দা সমীর গুহ। বুধবারই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু স্ত্রী ও মেয়ে বেঁচে ফিরলেও, বাড়ি ফেরা হল না সমীরবাবুর।

সমীরের স্ত্রীর কথায়, গুলির আওয়াজ পেয়েই তাঁর স্বামী তাঁদের মাটিতে শুয়ে পড়তে বলছিলেন। মেয়েকেও শুইয়ে দিয়েছিলেন। পালানোর চেষ্টা করেন তাঁরা। তবে সেই সময়টুকু পেলেন না ততক্ষণে মুখে মাস্ক লাগিয়ে সামনে এসে গেছিল জঙ্গিরা। গুলি চালায় তারা। মাটিতে লুটিয়ে পড়েন সমীর।

৫২ বছরের সমীর কেন্দ্রীয় সরকারি কর্মী। বুধবারই পরিবার নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। তবে বর্তমানে তাঁর দেহ রাখা আছে শ্রীনগরের মর্গে। বেহালার বাড়িতে ফেরার জন্য সাহায্যের আর্তি জানিয়েছেন জঙ্গি হানায় নিহত বাঙালি পর্যটকের স্ত্রী।

এর আগে মঙ্গলবারের জঙ্গি হামলায় আরও দুই বাঙালির মৃত্যুর খবর এসেছিল। তাঁদের একজন দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী, অন্যজন পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন। নিহত মণীশ রঞ্জন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। গত ২ বছর ধরে তিনি হায়দরাবাদে থাকতেন। মণীশের বাড়ি পুরুলিয়ার ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডে। ছুটিতে সপরিবারে কাশ্মীরে বেড়াতে গেছিলেন ওই IB অফিসার।

মঙ্গলবার পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান মণীশ। তাঁর স্ত্রী জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ আগে ছবি তুলছিলেন তাঁরা। তারপর চেয়ার বসে কিছু খাচ্ছিলেন। ঠিক তখনই গুলির আওয়াজ পান। কিছু বুঝে ওঠার আগেই তাদের সামনে চলে আসে জঙ্গিরা। তারপরই গুলি চালায়।

২৬ জন খুন হওয়া পর্যটকদের মধ্যে ২ জন বিদেশি নাগরিকও রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এই হামলা পূর্বপরিকল্পিত এবং যাতে কোনও ভুল না হয় সে কারণে পহেলগাঁওয়ের ওই জায়গা বারবার রেইকি করেছিল জঙ্গিরা।

আহত পর্যটকদের অনেকেই দাবি করেছেন, গুলি করার আগে তাদের নাম জানতে চেয়েছিল জঙ্গিরা। কারও আবার প্যান্ট খোলা হয় জোর করে। অর্থাৎ ধর্মীয় পরিচয় জেনেই খুন করা হয়েছে। তাঁরা এও জানান, জঙ্গিরা সকলেই ছিল ভারতীয় সেনার পোশাকে। এতএব এই ঘটনায় যে স্থানীয়রা যুক্ত থাকতে পারেন, সেই আশঙ্কাও করা হচ্ছে।

Post Views: 155

Continue Reading

Previous: ‘অবৈধভাবে কাশ্মীরে থাকার চেষ্টা করলে হিংসা ঘটবে’, দায় নিয়ে বিবৃতি জঙ্গি সংগঠনের
Next: দুই জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’ আর দেখা যাবে না কালার্সে!

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.