Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বালিগঞ্জে যাঁকে প্রার্থী করেছেন হুমায়ুন, বেঁকে বসলেন সেই আবুল হাসান! বিড়ম্বনা কাটছে না কবীরের

বালিগঞ্জে যাঁকে প্রার্থী করেছেন হুমায়ুন, বেঁকে বসলেন সেই আবুল হাসান! বিড়ম্বনা কাটছে না কবীরের

Online Desk ডিসেম্বর 24, 2025
humayun-babri-2.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথমে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেও পরে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নিশার পর আবুল হাসান নামের জনৈক ব্যক্তির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। কিন্তু নাম ঘোষণার পর আবুলও বেঁকে বসেছেন! ফলে আবারও বিড়ম্বনায় পড়েছেন তিনি।

সূত্রের খবর, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন সেই আবুল সম্পর্কে হুমায়ুনের দূর সম্পর্কের মামা হন। তাঁর দাবি, তাঁর সঙ্গে কোনও আলোচনা না করেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, তিনি যে নির্বাচনে একেবারেই লড়াই করতে চান না, তা জানানো সত্ত্বেও তাঁর নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন! জানা গিয়েছে, আবুল হাসান অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করায় তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘হুমায়ুন আমার ভাগ্নে। আমার সঙ্গে যোগাযোগও করেছিল জনতা উন্নয়ন পার্টি গটঘনের পর। আমি রাজনীতি বুঝি না। ভোটে দাঁড়ানোর জন্য ও বলেছিল। আমার সঙ্গে কোনও কথা না বলে নামও ঘোষণা করে দিয়েছে।’

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা ও দলীয় ইস্তেহার প্রকাশের সময় হুমায়ুন কবীর বালিগঞ্জ বিধানসভা আসনে নিশার নাম ঘোষণা করেছিলেন। নিশা সমাজসেবী হিসেবে পরিচিত। কিন্তু সমাজ মাধ্যমে তাঁর কিছু ছবিতে ‘আপত্তি’ জানান হুমায়ুন। আর সে কারণে পরে তাঁর নাম প্রত্যাহার করে নেন। নিশার নাম তুলে নেওয়ার পর হুমায়ুনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কী ভাবে কারোর সম্পর্কে না জেনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল, তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেই বিড়ম্বনার পর সেই বালিগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে আবার বিড়ম্বনায় পড়লেন কবীর।

Continue Reading

Previous: মাইক্রো অবজারভারদের ট্রেনিং শুরু, কী কাজ করতে হবে, শেখাবে কমিশন
Next: গঙ্গাসাগর ও ঝাড়গ্রামে শুভেন্দুকে সভা করার অনুমতি, গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.