Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়েবসাইট থেকে উধাও এপস্টাইন ফাইলে থাকা ট্রাম্পের ছবি; প্রশ্ন তুলে কটাক্ষ বিরোধী দলের

ওয়েবসাইট থেকে উধাও এপস্টাইন ফাইলে থাকা ট্রাম্পের ছবি; প্রশ্ন তুলে কটাক্ষ বিরোধী দলের

Online Desk ডিসেম্বর 21, 2025
trump.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের ওয়েবসাইট থেকে আচমকা উধাও হয়ে গেল জেফ্রি এপস্টিন সংক্রান্ত অন্তত ১৬টি গুরুত্বপূর্ণ নথি ও ছবি। এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে ওয়াশিংটনে। বিশেষ করে যে ছবিগুলি সরানো হয়েছে, তার মধ্যে একটি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির দাবি ওঠায় বিষয়টি আরও গুরত্বপুর্ণ হয়ে উঠেছে।
সম্প্রতি মার্কিন বিচার দপ্তর এপস্টিন মামলার সঙ্গে যুক্ত বিপুল পরিমাণ নথি ও ছবি প্রকাশ করেছিল। দীর্ঘদিন ধরে জনসমক্ষে আনার দাবি থাকা এই নথিগুলিকে ঘিরে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু প্রকাশের মাত্র একদিনের মধ্যেই বিচার দপ্তরের ওয়েবসাইট থেকে একাধিক ফাইল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ফাইলগুলির মধ্যে এপস্টিনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কিছু ছবি ও তদন্ত সংক্রান্ত দলিল ছিল বলে জানা গিয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি নির্দিষ্ট ছবি, যেখানে ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের সঙ্গে এপস্টিনকে একসঙ্গে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। ওই ছবিটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এর পরেই সেই ছবি সহ মোট ১৬টি নথি সাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
বিচার দপ্তরের তরফে জানানো হয়েছে, নথিগুলি সম্পূর্ণভাবে খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করার প্রক্রিয়া এখনও চলছে। তদন্ত সংক্রান্ত সংবেদনশীল তথ্য বা ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তা সাময়িকভাবে সরিয়ে রাখা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কারণে নির্দিষ্ট এই ফাইলগুলিই উধাও হল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবিরের একাংশ অভিযোগ তুলেছে, রাজনৈতিক চাপের কারণেই কিছু তথ্য গোপন করা হচ্ছে। স্বচ্ছতার প্রশ্ন তুলে বিচার দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরেও। অন্যদিকে, এপস্টিন মামলার ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলিও দাবি করছে, নথি প্রকাশের নামে অসম্পূর্ণ ও খণ্ডিত তথ্য সামনে আনা হচ্ছে।

Post Views: 219

Continue Reading

Previous: বঙ্গে ভোটার শুনানি কাদের নজরদারিতে হবে? কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক রাজ্যের সিইও-র
Next: গোয়া নাইটক্লাবের জমির মালিক পলাতক সুরিন্দমকুমারের বিরুদ্ধে ব্লুকর্নার নোটিস জারি করছে ইন্টারপোল

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.