Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আন্দোলনরত চাকরিহারাদের মঞ্চে এবার পড়ুয়ারাও

আন্দোলনরত চাকরিহারাদের মঞ্চে এবার পড়ুয়ারাও

Online Desk মে 17, 2025
20250517_160637.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আদালতের নির্দেশে চাকরি হারিয়ে পথে বসেছেন শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা। এবার চাকরিহারা শিক্ষকদের প্রতি সংহতি জানাতে তাঁদের অবস্থান মঞ্চে হাজির হবে পড়ুয়ারাও। শনিবার বিকাশভবনের সামনে ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে সামিল হয়ে নৈতিক সমর্থন জানাবে।

শনিবার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন চাকরি হারানো শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জের বিরোধিতা করে আন্দোলনকারী শিক্ষকদের আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, ‘নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন করছি আমরা। আর এর জেরে যেভাবে পুলিশ লাঠি চার্জ করল আমাদের উপর তার প্রতিবাদে চাকরি ফেরত না পাওযা পর্যন্ত অবস্থান চলবে।’ পাশাপাশি, এদিন করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যার ফলে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। পরে রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে সাময়িক ভাবে স্কুলগুলিতে পড়ানোর সুযোগ পান চাকরিহারা শিক্ষকরা। সেই সঙ্গে রাজ্যকে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ করার প্রতিবাদে শুক্রবার ‘ধিক্কার দিবস’ পালন করেছেন তাঁরা। শুক্রবার রাতে তাঁদের মঞ্চে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Post Views: 70

Continue Reading

Previous: ৩ দিনের মেয়েকে কুড়িয়ে এনেছিলেন, ১৩ বছর বয়সে সে দুই প্রেমিকের সাহায্যে খুন করল মালিতা মাকে
Next: ভারতের খবর পাকিস্তানে পাচার! হরিয়ানায় গ্রেফতার যুবক

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.