Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জয় গুপ্তকে দিয়েই ভাগ্য বদলাতে মরিয়া ইস্টবেঙ্গল

জয় গুপ্তকে দিয়েই ভাগ্য বদলাতে মরিয়া ইস্টবেঙ্গল

Online Desk সেপ্টেম্বর 10, 2025
IMG-20250909-WA0112.jpg

স্পোর্টস ডেস্ক : অপেক্ষার অবসান অবশেষে এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে সই করলেন ল্যাফট ব্যাক জয় গুপ্ত। ২৫ কোটি টাকা বড়ো চুক্তিতে তাকে সই করানো হল। গত ডুরান্ড কাপে এলেও চুক্তি সংক্রান্ত বিষয়ে তিনি খেলতে পারেননি। অবশেষে তাকে নেওয়ার কথা ঘোষণা করা হল। লাল হলুদ কোচ অস্কার ব্রুজো তাকে সই করালো। গত মরসুমে এফসি গোয়ার হয়ে ভালো পারফরমেন্স করেন ৷ ওই মরশুমে এফসি গোয়ার জার্সিতে ৩১ ম্যাচে ২৫০০ মিনিটেরও বেশি সময় মাঠে ছিলেন জয় ৷ দু’টি গোল করার পাশাপাশি এই লেফট-ব্য়াকের পা থেকে এসেছিল তিনটি অ্যাসিস্ট ৷ কিন্তু পরের মরসুমে মানোলো মার্কুয়েজের দলে আচমকাই গ্রহণযোগ্যতা ফিকে হয়ে পড়ে জয়ের ৷ ২০২৪-২৫ মরশুমে গোয়ার হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ২১ ম্যাচে খেলেন জয় ৷ তার মধ্যে আইএসএলে ১৬টি ম্যাচে মূলত পরিবর্ত হিসেবে মাত্র ৬০০ মিনিট মত খেলার সুযোগ পেয়েছিলেন তিনি ৷ মার্কুয়েজের সিস্টেমের সঙ্গে জয় খাপ খাচ্ছেন না জেনে আসরে নামে ইস্টবেঙ্গল ৷ইস্টবেঙ্গল কোচঅস্কার ব্রুজন বলেন, “জয় গুপ্ত একজন প্রতিভাবান বাঁ -পায়ের ফুল-ব্যাক। আক্রমণে অবদান রাখার এবং তার রক্ষণাত্মক দৃঢ়তার সাথে মিলিত হওয়ার ক্ষমতা তাকে একজন মূল্যবান সম্পদ করে তোলে। এফসি গোয়ার হয়ে তার চিত্তাকর্ষক পারফরম্যান্স এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা তার গুণমানের শক্তিশালী সূচক।”

গুপ্ত আইকনিক ক্লাবে যোগদানের ব্যাপারে তার উৎসাহ প্রকাশ করে বলেন, “ইস্ট বেঙ্গলের মতো একটি বিশাল প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি সম্মানিত। ইমামি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচ অস্কারের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার ক্ষমতার উপর আস্থা রাখার জন্য। গত বছর কলকাতায় আমি জাতীয় দলে অভিষেক করেছি, তাই এখন এই মহান শহর থেকে ইস্ট বেঙ্গলের মতো একটি বড় ক্লাবের হয়ে খেলা সত্যিই বিশেষ। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের হয়ে আমার অভিষেক, দলের সাফল্যে অবদান, অভিজ্ঞতা অর্জন এবং ডার্বি জিততে এবং সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকদের আনন্দ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না। জয় ইস্ট বেঙ্গল!”

Post Views: 111

Continue Reading

Previous: বাসভবনে আগুন বিক্ষুব্ধদের, জীবন্ত পুড়ে মৃত্যু নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর
Next: ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি এনডিএ-সমর্থিত সিপি রাধাকৃষ্ণণ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.