Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবান্নে বৈঠক শেষ, পরিস্থিতি কি স্বাভাবিক হবে? উঠছে প্রশ্ন

নবান্নে বৈঠক শেষ, পরিস্থিতি কি স্বাভাবিক হবে? উঠছে প্রশ্ন

Online Desk অক্টোবর 21, 2024
nabanna-2.png

অর্ণব ঘোষ, ওঙ্কার ডেস্ক : দীর্ঘ দুই ঘণ্টা পর অবশেষে শেষ হল নবান্নে বৈঠক। তবে কাটবে কি অচলবস্থা? প্রশ্ন টা এখনও রয়েই যাচ্ছে। ৪৫ মিনিটের বৈঠক শেষ হতে প্রায় সময় লাগলো দুই ঘণ্টা। বিভিন্ন বিষয় উঠে এলেও আমারণ অনশন প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এখনও কোন বার্তা আসেনি। অনশন মঞ্চে অনশনরত ডাক্তারদের সাথে কথা বলে জিবি বৈঠক করার পর তাঁরা তাদের সিদ্ধান্ত জানাবেন। বৈঠক শেষে এমনটাই বললেন জুনিয়র ডাক্তাররা।

শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো সোমবার বিকেল পাঁচটার সময় জুনিয়র ডাক্তারের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথামত সোমবার বিকেল ৪ টে বেজে ৩০ মিনিটে নবান্নে পৌঁছে যান ১৭ জনের জুনিয়র ডাক্তারদের একটি দল। ঠিক তার পরেই ৫ টার সময় বৈঠক শুরু হয়। ১০ জন প্রতিনিধি নিয়ে আসার কথা থাকলেও ১৭ জন জুনিয়ার ডাক্তার বৈঠকে উপস্থিত ছিলেন এদিন। পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থ স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম সহ অনেকে। একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয় জুনিয়র ডাক্তারদের। যেমন, মেডিক্যাল কলেজ গুলিতে থ্রেট কালচার বন্ধ করতে হবে। কলেজে কলেজে কমিটি গঠন করতে হবে, রোগী কল্যাণ সমিতি কলেজের প্রতিনিধিত্ব থাকবে। টাস্ক ফোর্সও ডাক্তারদের প্রতিনিধি থাকবে। সমস্ত মেডিকেল কলেজগুলোতে সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্দীপ ঘোষ বিরুপাক্ষের প্রসঙ্গ উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এড়িয়ে যান এবং বলেন কিছু লোকের কথা না তোলাই ভালো। স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগমের অপসারণ নিয়ে কথা উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “তদন্ত না করে কাউকে এভাবে সাসপেন্ড করা যায় না”। পাশাপাশি আরো অনেক বিষয় উঠে আসে এই বৈঠকে। ৪৫ মিনিটের বৈঠক অবশেষে গিয়ে শেষ হয় ২ঘণ্টা ৭ মিনিটে।

সবশেষে জুনিয়র ডাক্তাররা বৈঠক শেষ করে নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার পর যখন অনশন মঞ্চে এসে পৌঁছান সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন “আমরা এখনই কিছু বলছি না অনশনরত আমাদের সহযোদ্ধারা যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে কথা বলে আমরা জিবি বৈঠক করে আমাদের সিদ্ধান্ত জানাবো”। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় পরিস্থিতিকে আদৌ স্বাভাবিক হবে সেই দিকেই নজর সবার।

Post Views: 80

Continue Reading

Previous: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কুলতলির নির্যাতিতার বাবা-মা ও মামা
Next: নকশালপন্থীদের সঙ্গে জোট বামেদের !

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.