Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালীপুজোতে তারাপীঠে ভক্তদের ঢল

কালীপুজোতে তারাপীঠে ভক্তদের ঢল

Online Desk নভেম্বর 12, 2023
Screenshot_2023-11-12-15-11-47-34_6012fa4d4ddec268fc5c7112cbb265e7_copy_450x300.jpg

আশিস মন্ডল,বীরভূম : কালী পুজোর দিন তারাপীঠে তারার অঙ্গে শ্যামার আরাধনা। সেই পুজো দেখতে পুন্যার্থীদের ভীড় জমেছে তারাপীঠে। রবিবার দুপুর ২ টো ৩৪ মিনিটে শুরু অমাবস্যার তিথি। অমাবস্যা তিথি শুরু হতেই মা তারাকে পুজো দেওয়ার হিড়িক শুরু হয়। রবিবার ভোর চারটের সময় মা তারার শিলামূর্তিকে মহাস্নান করানো হয়। তারপর মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গলারতি করা হয়। তারপরেই ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। রবিবার ভোর থেকে মা তারাকে শ্যামা রূপে পুজো করা হচ্ছে। তারাপীঠে মূলত কোন দেবী মূর্তি পুজোর চল নেই। সেই কারণেই মা তারার  অঙ্গে শ্যামা পুজো করা হচ্ছে। দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস,পাঁচ রকম মিষ্টি ও কারন বারি দিয়ে মা তারাকে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয়। এরপর করা হয় সন্ধ্যা আরতি। তারপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয় মায়ের সামনে। এরপর রাতে মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেশে সাজানো হয়। তার পর হয় নিশি পুজো এবং বিশেষ আরতি। রবিবার সারারাত মন্দিরের গর্ভ গৃহের দরজা খোলা থাকবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।

Post Views: 53

Continue Reading

Previous: চুরি করতে এসে ঘুমিয়ে পড়লো চোর, গণধোলাই গ্রামবাসীর
Next: মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য অসুস্থতার অভিনয় করছেন জ্যোতিপ্রিয় মল্লিক : সুকান্ত

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.