ওঙ্কার ডেস্কঃ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় কি প্রতিশোধের সুর! ‘আগামী এক সপ্তাহের মধ্যে আশা করি একটা কিছু দেখতে পাবেন।’ এনসিপিআইদের উদ্দেশে বার্তা কল্যাণের! তবে কী ঘটবে, তা খোলসা করেননি আইনজীবী। এখনও লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মান্যতা পায়নি মান্যতা পায়নি এনসিপিআই। মঙ্গলবারই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বৈঠকে যোগ দিয়েছেন ২০ সাংসদ, সেখানেও তৃণমূলের পরিচয়। এবার এই ২০ জন বিক্ষুব্ধ সাংসদদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল কংগ্রেস। এমনটাই ইঙ্গিত দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
২১ জুলাইয়ের পরও বিক্ষুব্ধ বিধায়ক-সাংসদদের জন্য দরজা খোলা আছে কি না, সেই প্রশ্ন করা হলে কল্যাণ বলেন, “আগামী সপ্তাহের পরই আশা করি একটা কিছু দেখতে পাবেন। একটু অপেক্ষা করুন। আগামী সপ্তাহ বা তার পরে আমার কাছে আসতে হবে।”
এনসিপিআই সাংসদদের এনডিএ বৈঠকে যোগদান নিয়ে তৃণমল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এরা সবাই গদ্দার। পশ্চিমবঙ্গে একসঙ্গে এত গদ্দার জন্মায়নি আগে। মিরজাফর একজন বেইমান ছিল, এখানে ২০ টা গদ্দার। যেদিন থেকে ওরা এনসিপিআই-তে গিয়েছে, সেদিন থেকেই ডিফেকশন লাগু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি আমি। এরা ডিফেক্টেড এমপি। তাই ওরা কোথায় মিটিংয়ে গিয়েছে, যায় আসে না। ২০ জন মিলে একটা মিটিং ডাকতে পারেনি কলকাতায়। কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ বড় বড় কথা বলছে। কেউ হাওয়ায় উড়ছে। কিন্তু সংবিধান অনুযায়ী, যেদিন থেকে ওরা গিয়েছে, সেদিন থেকে আর মেম্বারশিপ নেই। সুপ্রিম কোর্ট যদি সিদ্ধান্ত নেয়, তাহলে সেটাই সিদ্ধান্ত হবে। দুই-তৃতীয়াশের হিসাবে হয় না। সেটা আসল পার্টি গেলে হয়।”