Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বছরে দু’বার, মোট ৩১ বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়লেন কামি রিটা

বছরে দু’বার, মোট ৩১ বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়লেন কামি রিটা

Online Desk মে 28, 2025
20250528_160200.jpg

ওঙ্কার ডেস্ক: কোনও কোনও সময় বছরে দু’বার এভারেস্ট জয় করেছেন, সব মিলিয়ে জীবনে ৩১ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে গোটা বিশ্বে নজির তৈরি করলেন নেপালের কামি রিটা। ‘এভারেস্ট ম্যান’ হিসেবে সবচেয়ে বেশি যিনি পরিচিত। উল্লেখ্য, এর আগেই কামি রিটা সব চেয়ে বেশি বার এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছিলেন। এবার নিজেই নিজের রেকর্ড ভাঙলেন।

সালটা ছিল ১৯৯৪। সে বারে প্রথমবার এভারেস্ট জয় করেন কামি। সে বছর একটি বাণিজ্যিক অভিযানের শরিক হয়ে এভারেস্টে ওঠেন তিনি। আর সেই থেকেই তাঁর এভারেস্ট এর প্রতি টান আরও বেড়ে যায়। বার বার ছুটে যান বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের কাছে। শুধু টান নয়, জীবনে ৩১ বার তিনি জয় করেছেন এভারেস্টকে।

কামি যখন ৩০ তম বার এভারেস্ট জয় করেন, সেই সময় তিনি বলেছিলেন, ‘কোনও নজির গড়তে এভারেস্টে উঠি না। রেকর্ড হয়েছে এটা আনন্দের। কিন্তু আমি এভারেস্টে উঠি কাজের জন্য।’ এখানে না থেমে তিনি আরও বলেছিলেন, ‘বরং আমি বেশি খুশি যে, আমার কারণে নেপাল বিশ্বে এক নতুন পরিচয় পেল।’ ৫৫ বছর বয়সী কামি মঙ্গলবার ৩১ তম বার এভারেস্ট জয় করেন স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ। ওই অভিযানের উদ্যোক্তা ‘সেভেন সামিট ট্রেকস’। তাদের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘কামি রিটা শেরপার সঙ্গে কারও পরিচয় করানোর দরকার নেই। উনি কেবল একজন পর্বতারোহী হিরো মাত্র নন, এভারেস্টের বৈশ্বিক প্রতীক।’

প্রসঙ্গত, ২০২৩ এবং ২০২৪ সাল ছিল কামির কাছে বিশেষ বছর। কারণ ওই দুই বছরে কামি মোট চার বার এভারেস্ট জয় করেছেন। তাঁর রেকর্ডের কাছাকাছি রয়েছেন যিনি তিনিও নেপালি পর্বতারোহী। তাঁর নাম পাসাং দাওয়া। পাসাং মোট ২৯ বার এভারেস্ট জয় করেছেন।

Post Views: 244

Continue Reading

Previous: বারুইপুরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার ? ভুগর্ভে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা, চলেছে পরীক্ষামূলক খনন
Next: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দীঘা,তাজপুর ,মন্দারমনিতে দুর্যোগের আশঙ্কা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.