Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চেনাব নদীর উপর ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ ! উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

চেনাব নদীর উপর ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ ! উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুন 6, 2025
Modi-2.jpg

ওঙ্কার ডেস্ক : কাশ্মীর থেকে কন্যাকুমারী রেলপ্রকল্পের সূচনা করেছিলেন অটল বিহারী বাজপায়ী। শুক্রবার তারই আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও-র মর্মান্তিক জঙ্গিহামলার পর এই প্রথম তিনি কাশ্মীরে গেলেন। উপত্যকার চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করলে মোদী। ঘুরে দেখলেন নব নির্মিত। যা ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’। নাম- অঞ্জী ব্রিজ।

চন্দ্রভাগা নদীর উপর এই রেলসেতুর দৈর্ঘ্য ১.৩ কিলোমিটার। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ১৪০০ কোটি টাকা। চন্দ্রভাগা নদী থেকে এই সেতুর উচ্চতা ১১৭৭.৮২ ফুট। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে এই সেতুর উপর দিয়ে। রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্পও একে টলাতে পারবে না। এই সেতু ১২০ বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের।

 

এরপর বন্দে ভারতের যাত্রা ফ্ল্যাগ-অফ করে কাটরায় একটি জনসভায় যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। এদিন চেনাব সেতুর উপর কাটরা স্টেশন থেকে দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মধ্যে দিয়ে দেশের বাকি অংশের সঙ্গে এ বার রেলপথে জুড়ল কাশ্মীর। মাত্র তিন ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা। বেলা ১২টা নাগাদ ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ অঞ্জী ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেসময় তাঁর সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীও। জাতীয় পতাকা হাতে সেতুর উপর দিয়ে হাঁটলেনও মোদী। কাটরার অনুষ্ঠানে যোগ দিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “‘কাশ্মীরের মানুষের আশা পূরণ হল এত দিনে”।

Post Views: 238

Continue Reading

Previous: নুন খাওয়ার লোভে আই সি ডি এস কেন্দ্রে হাতি
Next: ভারত -ইংল্যান্ড সিরিজের নাম এবারে সচিন-অ্যান্ডারসনের নামে, ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ভারতের কোচ অধিনায়ক

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.