Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • কাশ্মীর থেকে প্রাণ নিয়ে ফিরলেন শান্তিপুরের বাঙালি পরিবার

কাশ্মীর থেকে প্রাণ নিয়ে ফিরলেন শান্তিপুরের বাঙালি পরিবার

Online Desk এপ্রিল 25, 2025
কাশ্মীর-থেকে-প্রাণ-নিয়ে-ফিরলেন-শান্তিপুরের-বাঙালি-পরিবার.jpeg

সুরজিত দাস , নদীয়া : রাস্তায় ধসের কারণে কিছুটা দেরি হওয়ায় পেহেলগাও তে সঠিক সময়ে পৌঁছাতে পারেননি তারা।
।এরই মাঝে ভয়ংকর জঙ্গি হামলা হয়ে যায় সেখানে। কাশ্মীরের সেই হাড় হিম করা কাহিনীর কথা শোনালেন শান্তিপুরের দুই দম্পতি ।
জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর। জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে ২৮ থেকে ৩০ জনের, যার মধ্যে রয়েছে একাধিক বাঙালি। ঠিক তেমনি কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে গিয়েছিলেন নদীয়ার শান্তিপুরের দুই দম্পতি লক্ষণ কুন্ডু, হাসি কুন্ডু এবং তাপস দাস ও সবিতা দাস। তবে পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা খবরের শোনার পর চরম আতঙ্কিত হয়ে পড়ে শান্তিপুরের দুই দম্পতির পরিবার। লক্ষণ কুন্ডুর ছেলে জানান একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল । কিন্তু তাদের ফোন সুইচ অফ ছিল। তবে কয়েক ঘন্টা পর লক্ষণ কুন্ডু সেখানকার একটি নতুন সিম নিয়ে বাড়িতে ফোন করেন। ফোনে তারা জানান তারা সুরক্ষিত আছেন ।
বাড়িতে জানানোর পর কিছুটা স্বস্তি পায় পরিবারের লোকজন। সেই ভয়ংকর ঘটনার কথায় তুলে ধরলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবার জানিয়েছে ওই দুই দম্পতি বর্তমানে নিরাপত্তায় আছেন এবং তারা দিল্লির উদ্দেশ্যে রওনা ও দিয়েছেন। পাশাপাশি ফোনের মাধ্যমে লক্ষণ কুন্ডুর সঙ্গে কথা বলে জানতে পারা যায় তারাও যথেষ্ট আতঙ্কে ছিলেন। এই ঘটনা জানার পর তারা প্রথমে কি করবে বুঝে উঠতে পারছিলেন না। দীর্ঘক্ষণ সেখানকার এক হোটেলে আটকেছিলেন। পরবর্তীকালে পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয় তখন সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তারা।
পরিবারের সদস্যদের দাবি যেখানে কাশ্মীরের সৌন্দর্য দেখতে সারা ভারতবর্ষের পর্যটকরা উপস্থিত হয় সেখানে নিরাপত্তাহীনতাই এই ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।। সরকারের উচিত আরো সচেতন হওয়া। এবং যে ঘটনা ঘটেছে তার যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়া। তবে ইতিমধ্যে জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী। চলছে লড়াই।

Continue Reading

Previous: ইস্টবেঙ্গলকে ৫০ লাখ দিয়ে আগামীবছর ভালো দল গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next: মালেগাঁও বিস্ফোরণ মামলা: সাধ্বী প্রজ্ঞা সহ সাত অভিযুক্ত মৃত্যুদণ্ড চাইল এনআইএ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.