Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেদারনাথ রুটে ভূমিধসে মৃত্যু ২ পুণ্যার্থীর, ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত তীর্থযাত্রা

কেদারনাথ রুটে ভূমিধসে মৃত্যু ২ পুণ্যার্থীর, ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত তীর্থযাত্রা

Online Desk সেপ্টেম্বর 1, 2025
kedarnathf.jpg

ওঙ্কার ডেস্ক: পুণ্য যাত্রায় বেরিয়ে ভূমিধসের ফলে মৃত্যু হল দুই তীর্থযাত্রীর। সোমবার উত্তরাখণ্ডের কেদারনাথ রুটে এই ভূমিধসের ফলে ছয় জন আহত হয়েছেন। এদিন মুনকাটিয়াতে পাহাড়ের ঢাল থেকে পাথর ও ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়িও।

এই বিষয়ে রুদ্রপ্রয়াগ জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তা নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, গাড়িতে থাকা অন্য ছয় জন আহত হয়েছেন। চার জনকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে কেদারনাথ রুটে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি মুনকাটিয়ার কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম রীতা (৩০) এবং চন্দ্র সিং (৬৮)। তাঁরা উত্তরকাশী জেলার বারকোটের বাসিন্দা। যাঁরা আহত হয়েছেন, তাঁদের নাম মোহিত চৌহান, নবীন সিং রাওয়াত, প্রতিভা, মমতা, রাজেশ্বরী এবং পঙ্কজ। আহতরাও উত্তরকাশী জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

এই বিপর্যয়ের পর উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। উদ্ধার অভিযানে হাত লাগিয়েছে এসডিআরএফ। মুনকাটিয়ায় ভূমিধসের কারণে ওই এলাকার আশেপাশের রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন। সম্ভাব্য বিপদ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় প্রায় ৩,৫৮৪ মিটার উচ্চতায় অবস্থিত। হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে এটি একটি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে তীর্থযাত্রা করতে আসেন।

Post Views: 140

Continue Reading

Previous: আবির চট্টোপাধ্যায়ের জোড়া ছবি মুক্তির প্রচার ঘিরে বিতর্ক! ছবি মুক্তি নিয়ে কি বললেন অভিনেতা?
Next: ইমামি ! ভারতের বাইরেও ?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.