Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিপা মোকাবিলায় কেরালা থেকে শিক্ষা, এক সপ্তাহে সংক্রমণ থামিয়ে নজির গড়েছিল

নিপা মোকাবিলায় কেরালা থেকে শিক্ষা, এক সপ্তাহে সংক্রমণ থামিয়ে নজির গড়েছিল

Online Desk জানুয়ারি 14, 2026
nipa.jpg

ওঙ্কার ডেস্কঃ নিপার থাবায় বার বার আক্রান্ত হয়েছে কেরালা। ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে দক্ষিণের রাজ্য। তবে পরিস্থিতি মোকাবিলায় আগের থেকে শিক্ষা নিয়েছে সে রাজ্যের প্রশাসন। মাত্র এক সপ্তাহের মধ্যেই নিপা সংক্রমণ নিয়ন্ত্রণে এনে নজির গড়েছিল তারা। অভিজ্ঞতা, প্রস্তুতি আর সিদ্ধান্ত এই তিন অস্ত্রে সাফল্য পায় কেরালা।
সূত্রের খবর, ২০০১ সাল থেকে ভারতে মোট ছ’বার নিপা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তার মধ্যে ৪টিই কেরালায়। ২০২৩-এর সংক্রমণে আগের অভিজ্ঞতাই কাজে লাগায় কেরালা।
WHO-এর মতে, কেরালার সাফল্যের মূল চাবিকাঠি কেন্দ্র ও রাজ্যের সমন্বয়। বাড়ি বাড়ি নজরদারি, দ্রুত ল্যাব পরীক্ষা, আইসোলেশন সেন্টার, তৈরি এবং মৃতদেহ ব্যবস্থাপনার সুস্পষ্ট প্রোটোকল মানা হয় কেরালায়। পাশাপাশি এনসেফালাইটিস-এর মতো লক্ষণ এক জনের মধ্যেও দেখা গেলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই কেরালার বড় শক্তি। সেই রাজ্যে এখন একাধিক বায়োসেফটি লেভেল-২ ল্যাব এবং ভাইরাস আলাদা করার জন্য BSL-3 সুবিধা রয়েছে। ২০১৯ সালে তৈরি হয়েছে আলাদা ভাইরোলজি ইনস্টিটিউট।
কেরালার পাশাপাশি এবার বাংলাতেও নিপার সংক্রমণ ছড়িয়েছে। বারাসাত হাসপাতালে ২ ব্যক্তি চিকিৎসাধীন। ডাক্তার বলছেন, তাদের অবস্থা গুরুতর। বিশেষজ্ঞরা বলছেন, কেরালা থেকে শিক্ষা নিতে হবে যেকোনও রাজ্যকে। এমন মারাত্মক ভাইরাসকেও কীভাবে আটকে দিতে হয় ভাল প্ল্যানিংয়ের মাধ্যমে।
প্রসঙ্গত, নিপা সংক্রমণে জলবায়ু পরিবর্তনের ছায়া রয়েছে। ভাইরোলজিস্ট শহিদ জামিল মনে করেন, জলবায়ু পরিবর্তন ও বন কেটে ফেলা বাদুড়ের উপর চাপ বাড়াচ্ছে। সেই চাপ থেকেই ভাইরাস শেডিং বাড়তে পারে। খেজুরের রস বা ফলের মধ্যে থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তো রয়েছেই।

Post Views: 194

Continue Reading

Previous: নিপাহ নামের নেপথ্যের ইতিহাস;  কীভাবে এক গ্রামের নাম হয়ে উঠল মারণ ভাইরাসের পরিচয়
Next: ‘একেনবাবু’ ফিরছেন স্বমহিমায়, ইতিমধ্যেই শুরু হয়েছে ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’এর শুটিং

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.