Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত, ঢাকাতেই রেখে চিকিৎসা হবে খালেদার

লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত, ঢাকাতেই রেখে চিকিৎসা হবে খালেদার

Online Desk ডিসেম্বর 9, 2025
khaleda-ds.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সে দেশের রাজধানী ঢাকা শহরের এভার কেয়ার হাসপাতালেই বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।

হার্ট, কিডনি, ফুসফুসে-সহ নানান সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার দিনক্ষণ ঠিক করা হয়ে গিয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। আপাতত ঢাকাতেই তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় সেরে ফেলা হয়েছিল। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটিতে‌ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি বাংলাদেশে আসেনি। পরে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর কথা জানানো হয় কাতারের তরফে। সেই অ্যাম্বুলেন্স সোমবার রাত পর্যন্ত আসেনি। ‌মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা করছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও সেই বোর্ডে রয়েছেন।

Post Views: 165

Continue Reading

Previous: রাজ্যে নির্বাচনি প্রস্তুতির দ্বিতীয় দফার কাজ শুরু, বুধবার থকে খড়গপুরে ইভিএম মেশিনের টেকনিক্যাল পরীক্ষা
Next: ইন্ডিগো বিমান বিভ্রাটে এবার সিইওকে তলব করল তদন্তকারী সংস্থা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.