Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রক্তাক্ত খেসরন, ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২৪, দাবি রাশিয়ার

রক্তাক্ত খেসরন, ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২৪, দাবি রাশিয়ার

Online Desk জানুয়ারি 2, 2026
yyyyy.jpg

ওঙ্কার ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে সম্প্রতি জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর দ্রুত শান্তি চুক্তির ইঙ্গিতও দেন তিনি। কিন্তু ফের খেসরনে ইউক্রেনের হামলা। মস্কোর দাবি, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসন অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, নতুন বছরের সেলিব্রেশনের সময় খেরসনের একটি হোটেল ও ক্যাফেকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সে সময় ওই অঞ্চলে বহু সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং ৬ জন শিশু-সহ মোট ৫০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশিয়ার মন্ত্রকের আধিকারিকদের মতে, এই হামলা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং ‘নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ’। রাশিয়ান নেতারা একে ‘জঙ্গি হামলা’ বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে, ইউক্রেনও পাল্টা অভিযোগ তুলেছে। কিইভের দাবি, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। প্রায় ২০০-র বেশি ড্রোন ছোড়া হয়েছে।
উল্লেখ্য, খেসরন আসলে ইউক্রেনের অংশ ছিল। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর আইন পাশ করে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। খেরসন সেই চারটি অঞ্চলেরই একটি। তবে রাশিয়া খেসরনকে অবৈধ ভাবে দখল করেছে বলে দাবি করে ইউক্রেন।

Post Views: 169

Continue Reading

Previous: বাংলাদেশের রাজনীতিতে নতুন জোটের ইঙ্গিত, তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
Next: উত্তরপ্রদেশে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে শোষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.