Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এভাবে একজন ক্রিকেটারকে প্রকাশ্যে তুলধনা করা যায়! রাহুলের প্রতি রাগ দেখিয়ে সমালোচনার মুখে গোয়েঙ্কা

এভাবে একজন ক্রিকেটারকে প্রকাশ্যে তুলধনা করা যায়! রাহুলের প্রতি রাগ দেখিয়ে সমালোচনার মুখে গোয়েঙ্কা

Online Desk মে 9, 2024
FB_IMG_1715242270484.jpg

স্পোর্টস ডেস্ক : আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে বড়ো ব্যবধানে হারে লখনউ সুপার জায়ান্ট আর হারের পরে অধিনায়ক কে এল রাহুলের প্রতি ক্ষোভ উগরে দেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।সোশ্যাল মিডিয়ায় গোয়েঙ্কার চড়া মেজাজ মুহূর্তেই ভাইরাল। হতে পারেন তিনি শিল্পপতি কিন্তু এভাবে প্রকাশ্যে আন্তর্জাতিক তারকার সঙ্গে এই আচরণ! নেটিজেনদের একাংশ ছিছি করতে পিছুপা হচ্ছেন না। আসলে ম্যাচ হেরে মেজাজ ঠিক রাখতে পারেননি লখনউ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পরই ক্ষিপ্ত দলের মালিক গোয়েঙ্কা যেন তুলোধনাই করছেন লখনউয়ের অধিনায়ক রাহুলকে। বিষণ্ণ রাহুল বোঝানোর চেষ্টা করছিলেন মাত্র। আর গোয়েঙ্কা হাত পা নাড়িয়ে প্রবল উত্তেজিতভাবে কথা বলছিলেন। কথা শোনা না গেলেও, গোয়েঙ্কা যে আন্তর্জাতিক তারকার প্রতি মেজাজ হারিয়েছিলেন তা স্পষ্ট। লাইভে সে ছবি দেখে ধারাভাষ্যকাররাও একই কথা জানান। সোশ্যাল মিডিয়ায় আবার অনেকে ক্ষোভ উগড়ে দেন যে যদি রাহুলের এই পরিস্থিতি হয় তাহলে আইএসএল ফাইনাল হারের পরে মোহনবাগানের দিমিত্রি, কামিংসদের কী অবশ্যই হয়েছিল!প্রসঙ্গত আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট আর আইপিএলে লখনউ সুপার জায়ান্ট দুই দলের মালিকই গোয়েঙ্কা। আইএসএলে বাগান সাফল্য পেলেও আইপিএলে এখনও সাফল্য নেই লখনউর।এদিন ১৬৬ রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারেইকোনো উইকেট না হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় হায়দরাবাদ। ৩০ বলে ৮৯ রানে অপরাজিত ট্রাভিস হেড হেড। ২৮ বলে ৭৫ রানে অপরাজিত অভিষেকশর্মা । প্রথম উইকেটে ১৬৭ রানের পার্টনারশিপ। জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল সানরাইজার্স। আইপিএলের ইতিহাসে প্রথম দশ ওভারে সর্বোচ্চ রান। টুর্নামেন্টের ১৭ বছরের ইতিহাসে এরকম কোনওদিন হয়নি।

Post Views: 88

Continue Reading

Previous: পিছিয়ে থেকেও বায়ার্নকে হারালো রিয়াল
Next: তৃণমূলের মনোনয়নে মানুষের ঢল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.