Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • WB PanchayatElection2023 “মমতা দিদি কোচ-রাজবংশীদের শত্রু” ভিডিও বার্তা KLO চিফ জীবন সিংহের

WB PanchayatElection2023 “মমতা দিদি কোচ-রাজবংশীদের শত্রু” ভিডিও বার্তা KLO চিফ জীবন সিংহের

Online Desk জুলাই 1, 2023
Untitled_00.png

উজ্জ্বল হোড়, ওঙ্কার বাংলা: ‘গ্রেটার কোচবিহারের জন্য জীবন দিয়ে দেব এবং কলকাতা কেন্দ্রীক সরকারকে উৎখাত করব’। পঞ্চায়েত ভোটের ঠিক আগমুহূর্তে কেএলও জঙ্গি সংগঠননের চিফ জীবন সিংহের ভাইরাল ভিডিও কে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।
রাজ্যে দুয়ারে পঞ্চায়েত ভোট। তাঁর আগে ফের কেএলও জঙ্গি চিফ জীবন সিংহের ভিডিও বার্তা। ভিডিও বার্তায় জঙ্গী সংগঠনের প্রধানকে বলতে শোনা গিয়েছে, “ওরা আমাদের জাতি মাটির শত্রু। ডাঃ বিধান চন্দ্র রায় ছলে বলে কৌশলে কোচবিহারকে কলকাতার সঙ্গে যুক্ত করেছেন। কংগ্রেসের কারনে আমাদের এখানাকার মাটি অসম, বিহার ও পশ্চিমবঙ্গে বিভক্ত হয়েছে। পরে বাম আমলে আমাদের লোকদের মারধর করা হয়েছে। আমাদের জায়গা জমি কেড়ে নিয়েছে। আর তৃণমূল আমাদের সর্বনাশ করছে”।
কেএলও চিফ ভিডিও আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোচ, রাজবংশীদের শত্রু। কোচ কামতাপুরী ভাষায় জীবনের বার্তা, ‘ মমতা দিদি আমাদের আলাদা রাজ্যের বিপক্ষে। টিএমসি আমাদের মানুষজনের ওপর সন্ত্রাস চালাচ্ছে। আমাদের মানুষদের হত্যা করছে। এই সরকারের আমলে আমাদের মানুষদের মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। মমতা দিদি আমার জাতি, মাটির শত্রু।
জীবন সিংহ ভিডিও বার্তায় বলেছেন, মমতা সরকার কোচ – রাজবংশী উন্নয়নের বিরোধী। মমতা দিদি বোঝেন না কোচ রাজবংশী জনগনের দুঃখ দুর্দশার কথা। মমতা দিনি চান না আমরা ভালো ভাবে স্বাধীন হয়ে বাঁচি। ভিডিও তে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কামতাপুরি জনগন যাতে শাসক দলের ছলনায় না ভুলে যায় তারও আবেদন রাখছেন জীবন সিংহ।
প্রসঙ্গত, নয়ের দশকে উত্তরবঙ্গ এবং নিম্ন অসমে আলোড়ন সৃষ্টি করে তোলা কামোতাপুর লিবারেশন অর্গানাইজেশন ওরফে কেএলও। ভারতীয় সেনার অপরেশন ফ্লাস অউট এর পর কেএলওদের দমন করলেও, সংগঠনের প্রধান জীবন সিংহ পালিয়ে যায়। প্রায় ২০ বছর গা ঢাকা দিয়ে ছিলেন জীবন। কয়েক মাস আগেই মায়ানমারের গোপন আস্তানা থেকে ভারত সরকারে ডাকে সাড়া দিয়ে শান্তি বৈঠকে যোগ দিতে আত্মপ্রকাশ করেন। সূত্রের খবর বর্তমানে আসামের কোনো অজ্ঞাত সেভ হাউসে রয়েছেন কেএলও চিপ। সেখান থেকেই এই ভিডিও বার্তা দিয়েছেন বলে অনুমান।

Post Views: 103

Continue Reading

Previous: ভারত ফাইনালে উঠলেও ডাগআউটে থাকবেন না স্টিম্যাচ
Next: কোচবিহার শান্তির খোঁজে রাজ্যপাল!

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.