Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রুফটপ রেস্তরাঁ নিয়ে ফাঁপরে কলকাতা পুরসভা ! অনুমতি থাকা সত্ত্বেও কেন ভাঙা হল ? বিচার চাইতে হাইকোর্টে রেস্তোরাঁ মালিকরা

রুফটপ রেস্তরাঁ নিয়ে ফাঁপরে কলকাতা পুরসভা ! অনুমতি থাকা সত্ত্বেও কেন ভাঙা হল ? বিচার চাইতে হাইকোর্টে রেস্তোরাঁ মালিকরা

Online Desk মে 5, 2025
Roofto-Restaurant-HC.jpg

ওঙ্কার ডেস্ক : শহরে রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ শুরু হতেই কলকাতা পুরোসভার বিরুদ্ধে হাইকোর্টের দারস্থ হলেন রেস্তোরাঁর মালিকরা। শহর কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁকে বিপদজনক বলে জানিয়েছিল কলকাতা পুরসভা। অবিলম্বে এইসব রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুলিশের কাছ থেকে শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁর তালিকা পাওয়ার পর যুদ্ধকালীন পদক্ষেপ করে কলকাতা পুরসভা। মেয়র জানিয়েছিলেন, ছাদকে বানিজ্যিক ভাবে কাজে লাগান যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সব রুফটপ রেস্তোরাঁ ভেঙে ছাদ পরিষ্কার করতে হবে। তা না হলে পুরসভা থেকে সেসব ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই কাজ শুরু হতেই রেস্তোরাঁর মালিকরা কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন। তাঁদের বক্তব্য, অনুমতি থাকা সত্ত্বেও কেন তাঁদের রেস্তোরাঁগুলো ভেঙে ফেলা হচ্ছে।
মেয়রের নির্দেশ মতোই নামিদামি রেস্তোরা ভাঙার কাজও ইতিমধ্যেই শুরু করেছি পৌরসভা। এই অবস্থায় রেস্তোরাঁর মালিকদের অনেকেরই মাথায় হাত। নিমেষের মধ্যে কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের। সেই কারণেই সোমবার পুরসভার এই কাজের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে রেস্তোরাঁ মালিক সংগঠন।
রেস্তোরাঁ মালিকদের দাবি, রেস্টুরেন্টএর সমস্ত রকম নথিপত্র থাকা সত্ত্বেও যাবতীয় অনুমতি থাকার পরেও কি করে পুরসভা এই সিদ্ধান্ত নিতে পারে? এই প্রশ্ন সামনে রেখেই হাইকোর্টে মামলা দায়ের করে তারা। সোমবার এই মামলার শুনানি দেবে বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ।

Continue Reading

Previous: পাকিস্তানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের সবক ভারতের, বন্ধ হল চন্দ্রভাগা নদীর জল সরবরাহ
Next: মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, ঘুরে দেখবেন হিংসা কবলিত এলাকা, কটাক্ষ দিলীপের

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.