ওঙ্কার ডেস্কঃ গভীর রাতে খাস কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় চলল গুলি। এক যুবককে লক্ষ্য করে পাঁচ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। গুরুতর আহত যুবকের চিকিৎসা চলছে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত সলমনের।
পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ। সোমবার সন্ধ্যায় নিয়াজের সঙ্গে বচসা বাঁধে মহম্মদ সলমনের। তখন সাময়িকভাবে তা মিটেও যায়। অভিযোগ, এরপর গভীর রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। সেখানেই তাঁকে লক্ষ্য করে পর পর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয়। নজরে পড়তেই তাঁরা যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত সলমন অপরাধ জগতের সঙ্গেই যুক্ত। কিন্তু নিয়াজের সঙ্গে ঠিক কী নিয়ে বচসা বেঁধেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে।
